Friday, June 26, 2026

বারাসাতে প্যাকেট বন্দি উদ্ধার মানুষের দেহাংশ, সত্য খুঁজতে মরিয়া পুলিশ

Date:

Share post:

জনবহুল এলাকার পুকুরের মধ্যে থেকে ধাপে ধাপে উদ্ধার প্যাকেট বন্দি মানুষের দেহাংশ। নৃশংসভাবে খুনের পর দেহটি ১০ খন্ডে কেটে একাধিক বস্তায় ভরে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। ঘটনাস্থল বারাসাত পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ড সংলগ্ন হৃদয়পুর এক নম্বর বেঙ্গল কেমিক্যাল সংলগ্ন পুকুর।

জানা গিয়েছে, শনিবার গভীর রাতে ও রবিবার ভোরে বস্তাবন্দি দেহাংশ উদ্ধার ঘিরে এলাকায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে। দেহাংশ গুলি একই ব্যক্তির কিনা তা জানার জন্য ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। প্রাথমিক অনুমান কোনও পুরুষকে খুন করে দেহাংশ গুলি আলাদা করে বিভিন্ন প্যাকেটে মধ্যে ভরে ওই পুকুরে ফেলে দেওয়া হয়েছে।বারাসাত থানা ও এলাকার মানুষের দাবি, তাদের এলাকার কেউ নিখোঁজ নেই বা কেউ নিখোঁজের অভিযোগও দায়ের করেননি। সেক্ষেত্রে দেহটি কোনও বহিরাগতর।

প্রসঙ্গত, গত ৩-৪ দিন ধরেই পুকুরের মধ্যে ভেসে থাকতে দেখা যাচ্ছিল কিছু প্লাস্টিকের বস্তা। এলাকার মানুষ ভেবেছিল পুকুরে মাছের খাবার দেওয়া হয়েছে। কিন্তু ঘনবসতিপূর্ণ এলাকায় সেই প্লাস্টিক থেকেই বিকট দুর্গন্ধ বেরোতে থাকায় সন্দেহ হয় এলাকার যুবকদের। খবর দেওয়া হয় বারাসাত থানার পুলিশকে। খবর পেয়েই শনিবার রাত একটা নাগাদ পুকুর থেকে বারাসাত থানার পুলিশ দেহের কাটা অংশ সহ প্লাস্টিক বন্দি অবস্থায় উদ্ধার করে নিয়ে যায়। কিন্তু তারপরেও বিকট গন্ধ এলাকা ছাড়ছিল না।

ফের রবিবার সকালে আরও তিনটি একইরকমের বস্তা ঘটনাস্থল থেকে পুলিশ উদ্ধার করে। যার মধ্যেও ছিল মানবদেহের অংশ। ঘটনার তদন্ত শুরু করেছে বারাসাত থানার পুলিশ। বারাসাত পুলিশ জেলার পুলিশ সুপার পতিক্ষা ঝারখরিয়া জানান, কয়েকটি প্যাকেটের মধ্যে পুরুষ মানুষের দেহাংশ পাওয়া গিয়েছে। সেগুলি ময়নাতদন্তের জন্য বারাসাত সরকারি মেডিকেল কলেজ এন্ড হসপিটালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ তদন্ত করে দেখছে দেহাংশগুলি একই ব্যক্তির কিনা। এদিন বিকেল পর্যন্ত ওই ব্যক্তির কোনও পরিচয় পাওয়া যায়নি।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...