Thursday, May 14, 2026

ঘুম পাড়ানি গুলিতে ধরা দিল জিনাত, স্বাস্থ্য নিয়ে চিন্তায় বন দফতর

Date:

Share post:

নয়দিনের চেষ্টায় জালে জিনাত (zeenat)। বাঘ বন্দি খেলা শেষ হলেও বনের রাজাকে সুস্থভাবে বনে ফিরিয়ে দেওয়াই মূল লক্ষ্য বন দফতরের। ভয় নয়, ভালোবেসে তিন বছরের বাঘিনীকে শিমলিপালে ফেরৎ পাঠাতে চায় রাজ্য বন দফতর। রবিবাসরীয় দুপুরে ঘুম পাড়ানি গুলিতে কাবু হওয়ার পরে জিনাতের স্বাস্থ্য নিয়ে এতটুকুও ঝুঁকি নিয়ে রাজী নয় বন দফতর। এবার বাঁকুড়ার (Bankura) গোসাইডিহিতে বন্দি হওয়া বাঘকে সরাসরি শিমলিপালে পাঠানো হবে, না আগে চিকিৎসা করা হবে, তা বিবেচনা করেই পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হল বন দফতরের তরফে।

ওড়িশার শিমলিপাল (Simlipal) থেকে মুক্তির পথে কখনও ঝাড়খণ্ড, কখনও বাংলার জঙ্গলমহলে ঘুরে বেড়িয়েছে বাঘ্রশাবক জিনাত। তার পিছন পিছন কখনও ওড়িশা বন দফতর, কখনও তিন রাজ্যের বন দফতর কাল ঘাম ছুটিয়েছে। তার আচরণ অনেক সময় তাক লাগিয়েছে বন দফতরের আধিকারিকদের। সহজ টোপ (bait) ছেড়ে শিকারে ভরসা করা জিনাতের উদ্যম নিয়ে তাই কিছুটা চিন্তায় ছিলেন আধিকারিকরা। টাড়োবা থেকে খাঁচায় শিমলিপাল আসার অভিজ্ঞতা যে খাঁচা নিয়ে ভয় ধরিয়েছিল তিন বছরের বাঘিনীর মনে, তা অনুমান করেন বন দফতরের আধিকারিকরা।

জাল দিয়ে স্থানীয় গ্রাম ঘিরে সুন্দরবনের কায়দায় তাকে বেকায়দায় ফেলার চেষ্টাও বিফল হয়। ফলে ঘুম পাড়ানি গুলি (tranquilizer) ছিল একমাত্র অবলম্বন। শনিবার পুরুলিয়ায় থাকাকালীন তাকে গুলি করে ঘুম পাড়ানোর চেষ্টা করে বন দফতর। তবে জাল টপকে পালিয়ে যায় জিনাত (zeenat)। বাঁকুড়ায় আরও উঁচু জাল লাগানো হয় কোনও রকম আশঙ্কা এড়াতে। এরপর ফের চালানো হয় ঘুমপাড়ানি গুলি।

রবিবার বিকালে সেই গুলিতে (tranquilizer) খানিকটা টলে পড়তেই বন দফতর তার হাত পা বেঁধে সোজা খাঁচায় তোলার ব্যবস্থা করে। সেখানেও তুলে হাত পা খুলতেই খানিক চাঙ্গা জিনাত (zeenat)। খাঁচা যে তার না পসন্দ। খাঁচাবন্দি জিনাতকে নিয়ে যাওয়া হয় আলিপুরে। সেখানে স্বাস্থ্য পরীক্ষা হবে তার। এরপর সুস্থ বোধ করলে তবেই শিমলিপালে তার নিজের ডেরায় তাকে ছাড়া হবে বলে দাবি বাংলার বন দফতরের আধিকারিকদের।

Related articles

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...