Monday, May 11, 2026

দোষ ঢাকার চেষ্টা করবেন না! বিমান দুর্ঘটনায় পুতিনকে কড়া বার্তা আজারবাইজানের

Date:

Share post:

তিন দিন ধরে অনেক ধোঁয়াশার পর ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) আজারবাইজানের বিমান দুর্ঘটনায় শুধুমাত্র দুঃখ প্রকাশ করেছেন। আর তাতেই বেজায় ক্ষুব্ধ আজারবাইজান রাষ্ট্রপতি ইলহাম আলিয়েভ (Ilham Aliyev)। যে দুর্ঘটনা তার দেশের ৩৮ জন মানুষের প্রাণ কেড়ে নিয়েছে তা রাশিয়ার জন্যই হয়েছে, বলে দাবি আলিয়েভের। দুঃখ প্রকাশ না করে সরাসরি পুতিনের জবাবদিহি ও ঘটনায় দোষীদের শাস্তি দাবি করেন তিনি।

কাজাখিস্তানের আখটাও বিমানবন্দরে আজারবাইজানের (Azerbaijan) বিমান ভেঙে পড়ার ঘটনায় নানা কারণ উঠে আসছিল। শনিবার এই ঘটনায় দুঃখ প্রকাশ করেন ভ্লাদিমির পুতিন। কিন্তু রাশিয়ার ড্রোন (drone) হামলাতেই যে সাধারণ যাত্রীবাহী বিমান ধ্বংস হয়েছে তা একবারও তিনি স্বীকার করেননি।

পুতিনের বার্তার পরই কড়া প্রতিক্রিয়া আজারবাইজানের রাষ্ট্রপতি আলিয়েভের। তাঁর দাবি, তদন্তে উঠে এসেছে বিমানটি ভেঙে পড়ার আগে ইলেকট্রনিক জামিং-এর (electronic jamming) শিকার হয়। তারপর তাতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। বিমান চালক শেষ পর্যন্ত বিমানটি রক্ষা করার চেষ্টা করেছিলেন। দুর্ভাগ্যজনকভাবে প্রথম তিনদিন রাশিয়ার তরফ থেকে অনেক ভুলভাল কথা বলা হয়েছে আমরা দেখেছি। গোটা ঘটনাকে ধামাচাপা দেওয়ার (cover up) চেষ্টা করেছে রাশিয়া (Russia)। এই দাবির পরই ক্রেমলিনের নিঃশর্ত ক্ষমা দাবি করেন তিনি।

Related articles

আবারও বিজেপির আগুন-সন্ত্রাস! খেজুরিতে পরপর পুড়ে ছাই দোকান 

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো খেজুরিতেও রাজনৈতিক হিংসার ছবিটা ক্রমেই স্পষ্ট হচ্ছে। গত...

জ্বালানি সংকট: মানলেন মোদি, দেশাত্মবোধের নামে লকডাউন পরিস্থিতি ফেরানোর বার্তা!

গোটা বিশ্বে জ্বালানি সংকট চলাকালীন ভারতের বিজেপি সরকার বারবার এই দেশে জ্বালানির সংকটের কথা অস্বীকার করার চেষ্টা চালিয়ে...

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...