Wednesday, May 13, 2026

চোরাচালানে যুক্ত বামনেত্রী, দোসর স্বামীও সিপিএম নেতা

Date:

Share post:

চোরাচালানে যুক্ত থাকার অভিযোগে আপাতত শ্রীঘরে মালদহের হবিবপুরের বামনেত্রী। সীমান্ত এলাকা থেকে পুলিশ ও বিএসএফের (BSF ) যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছে পূরবী দাস ওরফে টুনটুন মণ্ডল (৩৫)। তিনি ২০২৩ সালের গ্রাম পঞ্চায়েত নির্বাচনে সিপিএমের প্রার্থী ছিলেন। বিদেশি মদের চোরাকারবারিতে তাঁর দোসর সিপিএম সদস্য স্বামী।

গোপন সূত্রে খবর পেয়ে বিএসএফের একটি দল কলাইবাড়ি এলাকার সিপিএম নেতা দীপঙ্কর মণ্ডলের বাড়িতে হানা দিয়ে প্রায় ৫৪ টি মোবাইল, নগদ ৫০ হাজার টাকা ও বিদেশি মদের বোতল উদ্ধার করেছে। তিনি পালিয়ে গেলেও তাঁর স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। বাম দম্পতি একত্রে এই চোরা কারবার করতেন বলে জানা গেছে। এই ঘটনায় মালদহ জেলার রাজনৈতিক মহলে যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মুখে কুলুপ বাম নেতৃত্বের।

 

Related articles

ভবানীপুরের বিধায়ক হিসেবেই শপথ শুভেন্দুর, নন্দীগ্রামেও সমান উন্নয়নের প্রতিশ্রুতি

ইঙ্গিত দিয়েছিলেন আগেই। সেই মতোই বুধবার নন্দীগ্রাম বিধানসভা আসন ছেড়ে বানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবেই শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু...

তিলজলাকাণ্ডে গ্রেফতার কারখানার মালিক ও ম্যানেজার

তিলজলা অগ্নিকাণ্ডে (Kolkata Factory Fire) গ্রেফতার কারখানার মালিক জাফর নিশাদ ও ম্যানেজার! মঙ্গলবার দুপুরে তপসিয়ার এক চামড়ার কারখানায়...

প্রার্থনা সংগীতে গাইতে হবে বন্দেমাতরম, স্কুলগুলিকে নির্দেশ শিক্ষা দফতরের 

জাতীয় সংগীত জনগনমণ-র পাশাপাশি স্কুলে প্রার্থনার সময় গাইতে হবে বন্দেমাতরমও (Vandemataram Song), রাজ্যের সব সরকারি স্কুলে নির্দেশিকা পাঠালো...

টুটু বোসের প্রয়াণে মর্মাহত মমতা, মোহনবাগান কর্তার পরিবারকে সমবেদনা অভিষেকের

৭৮ বছর বয়সে প্রয়াত মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি স্বপন সাধন বোস ওরফে টুটু বোস (Tutu Bose)। মঙ্গলবার রাতে...