Saturday, May 16, 2026

ফের পাঞ্জাবে বনধ কিষাণ মজদুর মোর্চার, বাতিল ১৫০ ট্রেন

Date:

Share post:

সোমবার ফের পাঞ্জাবে বনধ ডেকেছে কিষাণ মজদুর মোর্চা এবং সংযুক্ত কিষাণ মোর্চা। রাজ্য জুড়ে বন্ধ দোকানপাট। বনধের জেরে রেল বাতিল করেছে ১৫০টি ট্রেন। এদিকে পাঞ্জাবের কৃষক নেতা জগজিৎ সিং দাল্লেওয়ালের আমরণ অনশন ৩৪ দিনে পড়ল। তবে গান্ধীবাদী নীতিতেই কৃষকরা প্রতিবাদ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। চাপে কেন্দ্রের মোদি সরকার।

গত সপ্তাহেই এই বন্‌ধ ডাকার সিদ্ধান্ত নিয়েছিলেন কৃষকরা। তাদের সমর্থন জানিয়েছে ব্যবসায়ী, অবসরপ্রাপ্ত চাকরজীবী, পঞ্চায়েত প্রধান, শিক্ষক সংগঠন, সামাজিক সংগঠনগুলি। চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি মাস থেকে পাঞ্জাব-হরিয়ানার খানাউরি সীমানায় অবস্থানে রয়েছেন কৃষকরা। ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের আইনি নিশ্চয়তা-সহ একাধিক দাবি রয়েছে তাঁদের।

এক কৃষক নেতা জানান, “আজ পাঞ্জাবে চাক্কা জ্যাম এবং রেল রোকো কর্মসূচি চলবে। সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানগুলিকে বন্ধ রাখার আর্জি জানানো হয়েছে। শুধুমাত্র জরুরি পরিষেবা সচল থাকবে।”

 

Related articles

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...