Wednesday, May 13, 2026

পয়লা জানুয়ারি তৃণমূলের ২৮-তম প্রতিষ্ঠা দিবস ঘিরে উন্মাদনা তুঙ্গে

Date:

Share post:

জানুয়ারি প্রথম দিন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস (TMC foundation day celebration) । বর্ষবরণের মধ্যেই ঘাসফুল শিবিরের বার্ষিক অনুষ্ঠান ঘিরে কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা চোখে পড়ার মতো। এ বছর ২৭ পেরিয়ে ২৮শে পা দিচ্ছে জোড়াফুল। তাই সোমবার ১ জানুয়ারি তৃণমূলের সৈনিকদের জন্য আরও এক শপথ-অঙ্গীকারের দিন।

প্রতিষ্ঠা দিবস উপলক্ষে জেলায় জেলায়, ব্লকে ব্লকে তৃণমূল কংগ্রেসের তরফে সোমবার নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে । রক্তদান শিবির থেকে শুরু করে সংস্কৃতিমুখর অনুষ্ঠানে প্রতিষ্ঠা দিবস পালনের তোড়জোড় চলছে।১৯৯৮-এ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে শুরু হয়েছিল তৃণমূল কংগ্রেসের পথ চলা। সেই দল আজ মহীরুহে পরিণত হয়েছে। বাংলার মানুষের আশীর্বাদ নিয়ে পরপর তিনবার ক্ষমতায় এসেছে তৃণমূল। টানা তিনবার মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার সর্বস্তরের মানুষের কাছে তিনিই একমাত্র ভরসার স্থল। তাঁর উপরই মানুষ ভরসা রেখেছে। সেই দলের প্রতিষ্ঠা দিবসে গোটা বাংলা জুড়ে জেলায়-ব্লকে দিনটি পালিত হবে প্রবল উন্মাদনার সঙ্গে। কলকাতায় তৃণমূল ভবনে সোমবার সকাল ১০টায় দলের পতাকা উত্তোলন করবেন রাজ্য সভাপতি সুব্রত বক্সি। সেই সঙ্গে আরও একবার মনে করিয়ে দেবেন তৃণমূল কংগ্রেসের ইতিহাস। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কঠিন লড়াই-সংগ্রামের কাহিনি। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী সারা বাংলা জুড়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজনের প্রস্তুতি চলছে। দলের সাংসদ-বিধায়ক-মন্ত্রী-সাংগঠনিক স্তরের সকলেই প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে সামিল হবেন।

 

Related articles

ঝড়-বৃষ্টির দুর্যোগ কাটিয়ে রাজ্যে বাড়ছে তাপমাত্রা!

কালবৈশাখীর আমেজ এখন অতীত, ভরা গ্রীষ্মের মরশুমে উষ্ণতা বৃদ্ধির সম্ভাবনা রাজ্যের সব জেলায়। কলকাতাসহ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস...

মোহনবাগান মানেই টুটু বোস: প্রয়াত প্রাক্তন সভাপতিকে শেষ শ্রদ্ধা জানিয়ে পরিবারকে সমবেদনা মুখ্যমন্ত্রীর

মোহনবাগানের প্রাক্তন সভাপতি (Former Mohun Bagan President) স্বপনসাধন বোসের (SwapanSadhan Bose) মৃত্যুতে শোকস্তব্ধ ফুটবলমহল। তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ...

সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ, পাশের হার কমল ৩.১৯ %

প্রকাশিত হল সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফল(CBSE Result 2026)। এবছর পাশের হার অনেকটাই কমেছে। চলতি বছর পাশের হার ৮৫.২০...

ভবানীপুরের বিধায়ক হিসেবেই শপথ শুভেন্দুর, নন্দীগ্রামেও সমান উন্নয়নের প্রতিশ্রুতি

ইঙ্গিত দিয়েছিলেন আগেই। সেই মতোই বুধবার নন্দীগ্রাম বিধানসভা আসন ছেড়ে বানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবেই শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু...