Wednesday, May 20, 2026

প্রতিকূলতাকে জয় করার নতুন বছর: শুভেচ্ছা জানিয়ে বার্তা অভিষেকের

Date:

Share post:

নতুন বছরের শুরু সবসময়ই নতুন আশার সঞ্চার করে। সেই আশার বার্তা দিয়ে নতুন বছরের সকালে শুভেচ্ছা তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। তিনি জানান, ২০২৫-কে স্বাগত জানাতে আসুন আমরা আশা ও প্রত্যয়ের সঙ্গে এগিয়ে যাই। প্রতিটা নতুন বছর একটা নতুন শুরুর সুযোগ তৈরি করে দেয়, এমন একটি পথের নকশা এনে দেয় যা সাহসিকতা, সহানুভূতি এবং উদ্দেশ্য দ্বারা পরিচালিত।

কেমন প্রত্যাশা নিয়ে নতুন বছরে এগিয়ে যাওয়ার কথা ভাবব আমরা, তা সুন্দরভাবে তুলে ধরেন তৃণমূল সাংসদ। তাঁর কথায়, আসুন নতুন বছরে আমরা প্রতিকূলতাকে জয় করি, সৌহার্দ্য ছড়িয়ে দিই এবং হাতে হাত রেখে সকলের জন্য এক উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাই। আশা রাখি আমরা একতাতেই শক্তি খুঁজে পাব, হৃদয়ে করুণা অনুভব করব এবং প্রত্যেক পরীক্ষার মুখে স্বাভাবিক প্রাণোচ্ছ্বলতা আসবে।

নতুন বছরের শুরুতে প্রত্যেক ব্যক্তি থেকে গোটা রাজ্যের মানুষের জন্য অভিষেকের প্রার্থনা, এক অর্থবহ উন্নয়ন (meaningful progress), সকলের আনন্দ এবং অফুরন্ত সুযোগের এক নতুন বর্ষের প্রতি।

 

Related articles

বাতিল নাকি সংশোধন? কনস্টেবল নিয়োগ নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট

রাজ্য পুলিশের সাড়ে এগারো হাজারেরও বেশি কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ কোন দিকে এগোবে, তা এবার নির্ভর করছে রাজ্যের...

ISL: ইতিহাস সৃষ্টির হাতছানি, ইন্টার কাশীর বিরুদ্ধে সতর্ক অস্কার

২২ বছর পর দেশের সেরা লিগ জয়ের হাতছানি ইস্টবেঙ্গলের( East Bengal) সামনে। ইতিহাস সৃষ্টির দুয়ারে লাল হলুদ। তবে...

নাম বদলে লক্ষ্মীর ভাণ্ডারের ‘নকল’ বিজেপির! অন্নপূর্ণা যোজনায় টাকার সাথে বাড়ল শর্তও

ভোটের আগে যে প্রকল্পকে ‘ভিক্ষা’ বা ‘দান-খয়রাতি’ বলে তীব্র কটাক্ষ করেছিল বিজেপি, ক্ষমতায় আসার পর কার্যত সেই মডেলকেই...

দিল্লি যাচ্ছেন শুভেন্দু: মন্ত্রিসভা থেকে সিএএ দ্রুত চালু নিয়ে আলোচনা!

বাংলায় প্রথমবার বিজেপির শাসন প্রতিষ্ঠা হওয়ার পরে ১১ দিনে একের পর এক বড় ঘোষণা করেছে নবগঠিত মন্ত্রিসভা। রাজ্যের...