Saturday, May 9, 2026

নতুন বছরে আমেরিকায় জেহাদি হামলা, নিউ অরলিন্সে ১০ জনকে পিষে দিল ট্রাক!

Date:

Share post:

২০২৫ এর প্রথম দিন থেকেই খবরের শিরোনামেই আমেরিকা (America)। জানুয়ারির ১লা তারিখেই ট্রাম্পের দেশের দেশের জনপ্রিয় শহরে সাধারণ মানুষের রক্ত ঝরলো। সংবাদমাধ্যম সূত্রে পাওয়া খবর অনুযায়ী আমেরিকায় জেহাদি হামলা হয়েছে। নিউ অরলিন্স শহরে বরবন স্ট্রিটে জনতাকে পিষে দিল একটি ট্রাক। মানুষকে চাপা গিয়ে ট্রাকটি থামিয়ে ট্রাক থেকে নেমে চালক অ্যাসল্ট রাইফেল থেকে গুলি ছুড়তে শুরু করে। সেই সময় চালকের পরনে ছিল বুলেটপ্রুফ ভেস্ট। এই ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ১০ জনের। আহত ৩০। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নিউ অরলিন্স শহরে সেলিব্রেশনের মাঝেই এমন ঘটনা নিঃসন্দেহে আতঙ্কের পরিবেশ তৈরি করেছে। পুলিশের কথা অনুযায়ী, এই হামলা ইচ্ছাকৃত। তবে এখনও ট্রাক-চালক অধরা। ঘটনাটি ঘটে স্থানীয় সময় বুধবার (১ জানুয়ারি) ভোর তিনটে পনেরো নাগাদ। ট্রাক চালক গুলি ছুড়তে শুরু করলে তাঁকে লক্ষ্য করে পুলিশও পাল্টা গুলি চালায় বলে খবর।

 

Related articles

শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া! ড্র করে লিগ টেবিলের দু’নম্বরেই বাগান 

মোহনবাগান    ১          এফসি গোয়া  ১ (ম্যাকলারেন)                 (রনি) ম্যাচটা জিতলে শীর্ষে উঠে আসার সুযোগ ছিল। কিন্তু জেমি ম্যাকলারেনের গোলে এগিয়ে গিয়েও...

কলকাতায় আমির খানের ‘সিক্রেট’ ভিজিট 

রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আলাদাই আমেজ গোটা শহরে, ওদিকে বাংলার রাজনৈতিক ইতিহাসের পালাবদল। এর মাঝেই কলকাতায় পা রাখলেন বলিউডের...

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল! ব্যাপক বদলি সিএমও-সহ ৪৬ দফতরে 

রাজ্যপাটে পালাবদলের পর থেকেই প্রশাসনিক কাঠামো ঢেলে সাজানোর প্রক্রিয়া শুরু করেছে নতুন সরকার। সেই রদবদলের প্রথম কোপ গিয়ে...

বেটিং নিয়ে বিসিবির বড় পদক্ষেপ, অভিযুক্তদের সাময়িক সাসপেনশনের সিদ্ধান্ত

বাংলাদেশের ক্রিকেটে ফের দুর্নীতির অভিযোগ। বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (Bangladesh Premier League) ঘিরে ম্যাচ গড়াপেটা ও অনিয়মের তদন্তে একাধিক...