Sunday, April 26, 2026

সব লড়াই শেষ! প্রয়াত ‘বাঘাযতীন’-এর পরিচালক অরুণ রায়

Date:

Share post:

প্রয়াত পরিচালক অরুণ রায়। প্রায় ৮ দিনের লড়াই শেষ।  ফুসফুসের সংক্রমণের কারণে আরজি কর মেডিক্য়াল কলেজ ও হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।  আইসিইউতে বাইপ্যাপ ব্যবস্থার সাহায্যে রাখা হয়েছিল। গত কয়েক দিনে অবস্থার আরও অবনতি হয়। এক বছরেরও বেশি সময় ধরে ক্যানসারে ভুগছিলেন তিনি। শেষের দিকে কোমায় চলে গিয়েছিলেন। বৃহস্পতিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পরিচালক।

বেশ কয়েক বছর ধরেই কণ্ঠনালীর ক্যানসারে আক্রান্ত অরুণ রায়। এর আগেও চিকিৎসা চলেছে তাঁর। এমনকি বাঘাযতীনের শুটিংয়ের সময়ও বেশ অসুস্থ ছিলেন তিনি। যদিও সে সময় সমস্ত প্রতিকূলতা জয় করে টানা শুটিং চালিয়ে যান পরিচালক। তবে সম্প্রতি আরও অবস্থার অবনতি হয় তার।

আগেই চিকিৎসকেরা জানিয়েছিলেন কেমোথেরাপির প্রয়োজন অরুণ রায়ের। তবে তাঁর যা শারীরিক অবস্থা ছিল তাতে কেমোথেরাপি দেওয়া কতটা সম্ভব তা নিয়ে ধন্দ ছিল।

পরিচালকের অসুস্থতার খবর শুনেই তাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন দেব,  জীতু কমল। চিকিৎসা চলাকালীনই তিনি হাজির হয়েছিলেন ‘বাঘাযতীন’-এর টিজার লঞ্চে। গত বছর পুজোতেই মুক্তি পায় ছবিটি। পরের দিকে কোনও অঙ্গ-প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দেয়।

স্বাভাবিকভাবেই বাংলা সিনেমার এক খ্যাতনামা পরিচালককে হারিয়ে শোকস্তব্ধ কলাকুশলীরা।

Related articles

হোয়াইট হাউসে বন্দুকবাজের হানা, অল্পের জন্য রক্ষা পেলেন ট্রাম্প!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের Donald Trump) সামনেই চলল গুলি, শনিবার রাতে হোয়াইট হাউসের (White House) নৈশভোজে বন্দুকবাজের হানা।...

এই আপ সাংসদদের ১০টা ভোটও জেতার ক্ষমতা নেই: ধুইয়ে দিলেন ওমর

জাতীয় রাজনীতিতে সাত আপ সাংসদের দলবদল নিয়ে যখন জোর চর্চা তখন এই সাংসদদের বিন্দুমাত্র গুরুত্ব দিতে নারাজ ন্যাশনাল...

‘চলমান ধ্যান’, উৎপল সিনহার কলম

হাঁটার চেয়ে ভালো ব্যায়াম আর নেই। পাশাপাশি থাকবে সাঁতার। কিন্তু পিছন দিকে হাঁটা? এটাও কি ভালো ব্যায়ামের মধ্যে...

বসিরহাটে দক্ষিণে বিজেপির ‘ডাক্তার’ প্রার্থী আদতে নেপালের কম্পাউন্ডার! বিস্ফোরক অভিষেক

ভোটের মুখে বসিরহাট দক্ষিণে চড়ল রাজনৈতিক উত্তাপ। শনিবার উত্তর গুলাইচণ্ডী ময়দানে তৃণমূলের মেগা সভা থেকে পদ্ম-প্রার্থীর ডাক্তার পরিচয়কে...