Thursday, February 5, 2026

অনুপ্রবেশে সাহায্য BSF-এর একাংশের, কেন্দ্রকে বড় চিঠি লিখব: সীমান্ত পাহারা নিয়ে তুলোধনা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

সীমান্ত পেরিয়ে রাজ্য ঢুকছে জঙ্গি। দুষ্কৃতী সীমান্ত পেরিয়ে এসে খুন করে চলে যাচ্ছে। আর পারাপারে সাহায্য করছে BSF-এর একাংশ। মঙ্গলবার, নবান্ন (Nabanna) সভাঘরে প্রশাসনিক পর্যালোচনা বৈঠক থেকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এনিয়ে কেন্দ্রকে বড় চিঠি লিখবেন বলেও জানান তিনি।
আরও খবর: জমি জবরদখল বরদাস্ত নয়, প্রয়োজনে ED-CBI-এর মতো সম্পত্তি ক্রোক: কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

নতুন বছরের দ্বিতীয় দিনে জেলাশাসক, পুলিশ সুপার, মন্ত্রী, বিভিন্ন দফতরের আধিকারিকদের নিয়ে পর্যালোচনা প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) জানান, ”সীমান্ত তৃণমূল বা পুলিশ পাহারা দেয় না। পাহারা দেয় বিএসএফ। আর তারাই অনুপ্রবেশে সাহায্য করছে। সীমান্ত পেরিয়ে দুষ্কৃতীরা এসে খুন করে চলে যাচ্ছে। ডিজি রাজীব কুমার এ বিষয়ে নির্দিষ্ট কিছু তথ্য পেয়েছেন, যা গুরুত্বপূর্ণ। স্থানীয় স্তরেও কিছু কিছু তথ্য মিলেছে। আমাকে সেসব তথ্য সবিস্তারে দেওয়া হোক। আমি এনিয়ে কেন্দ্রকে বড় চিঠি লিখব। আগেও বারবার কেন্দ্রকে এনিয়ে আমি বলেছি।”

অনুপ্রবেশ ইস্যুতে BSF-কে তুলোধনা করেন মুখ্যমন্ত্রী। তীব্র আক্রমণ করে তিনি বলেন, ”বিএসএফের ভিতরের লোকজন অনুপ্রবেশে সাহায্য করছে। সীমান্ত তো পুলিশ পাহারা দেয় না। সীমান্ত পেরিয়ে এসে কেউ কেউ অপরাধমূলক কাজ করে চলে যাচ্ছে। খুনও হয়ে যাচ্ছে। আসলে এখানে গুন্ডা পাঠিয়ে দেওয়া হচ্ছে। মালদহ, নদিয়া দিয়ে অনুপ্রবেশ ঘটানো হচ্ছে। বাংলাদেশ থেকে অনুপ্রবেশ হচ্ছে। এনিয়ে আমি বারবার কেন্দ্রকে বলেছি। এবার আমি বড় চিঠি লিখব।”

এদিন বিভিন্ন ঘটনায় বিভিন্ন ইস্যুতে পুলিশের একাংশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। পুলিশকে কড়া বার্তা দেন তিনি। বলেন, ”জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার দায়িত্ব জেলার এসপি-দের। আর জেলাশাসকরা বিএসএফ-কে সাহায্য করছেন। তাঁদের কেউ কেউ ঠিকমতো দায়িত্ব পালন করছেন না।” এ প্রসঙ্গে মালদহের ইংরেজবাজারের গুলিবিদ্ধ হয়ে তৃণমূল কাউন্সিলরের মৃত্যুর প্রসঙ্গ উল্লেখ করেন মমতা। দীর্ঘদিনের সহকর্মীর খুনে জেলার পুলিশ সুপারের গাফিলতিকে দায়ী করেন তিনি। বললেন, ”আজ পুলিশের গাফিলতিতেই আমাদের সহকর্মী, তৃণমূল কাউন্সিলরকে এভাবে খুন হতে হল।”

spot_img

Related articles

ঘরে ফিরছেন ‘দেশী গার্ল’, জল্পনার মাঝেই ‘ডন’ শাহরুখের নায়িকা প্রিয়াঙ্কা!

বলিউডের রোমান্টিক আইকনের সঙ্গে একাধিক নায়িকা অনস্ক্রিনে জুটি তৈরি করেছেন, কিন্তু 'ডন' ফ্রাঞ্চাইজি থেকে শাহরুখ খান (Shahrukh Khan)...

বাংলার যুব সাথী: বাংলার যুবদের জন্য নয়া প্রকল্প ঘোষণা, কত টাকা মিলবে

রাজ্য বাজেটে বাংলার বেকার যুবক-যুবতীদের জন্য বড় ঘোষণা! বৃহস্পতিবার বিধানসভায় পেশ হয়েছে অন্তর্বর্তী রাজ্য বাজেট। বাজেট পেশ করেছেন...

ভোটের আগে রাজ্য বাজেটে বিরাট ঘোষণা, উন্নয়নমূলক প্রকল্পগুলিতে বাড়ল বেতন-ভাতা, সপ্তম পে কমিশন গঠন

বিধানসভা ভোটের আগে ভোট অন অ্যাকাউন্ট (Vote On Account) পেশ করলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattarcharya)। বাজেট...

দেবের ক্ষমা চাওয়াতে খুশি নন অনির্বাণ! কী মন্তব্য অভিনেতা- পরিচালকের

অভিনেতা পরিচালক অনির্বাণ ভট্টাচার্যের (Anirban Bhattacharya) হয়ে ফেডারেশনের কাছে ক্ষমা চেয়েছিলেন সাংসদ অভিনেতা দেব (Dev)। এবার সেই প্রসঙ্গে...