Monday, February 2, 2026

টালমাটাল নীতীশ, আরও একবার এনডিএ ভাঙানোর খেলায় লালু

Date:

Share post:

লোকসভা নির্বাচনের পরে সরকার তৈরিতে দেশের দুই নেতাকে ফের দলে টেনে নরেন্দ্র মোদি সরকার গঠন করলেও আদতে যে বিহার মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এনডিএ (NDA) জোটে শক্ত অবস্থানে নেই তা আরও একবার পরখ করলেন লালু প্রসাদ যাদব (Lalu Prasad Yadav)। ইন্ডিয়া জোটে (I.N.D.I.A. alliance) যোগ দেওয়ার প্রস্তাব অবশ্য সরাসরি নাকচ করেননি নীতীশ। রসিকতার চলে উত্তর দিয়ে পাশ কাটিয়ে গিয়েছেন।

সম্প্রতি বিহারে সিভিল সার্ভিস (BCS) পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে আন্দোলনে কোণঠাসা নীতীশ সরকার। কোনও রাজনৈতিক ব্যানার ছাড়াই চাকরিপ্রার্থীরা পরীক্ষা বাতিলের দাবিতে অনড় থেকে আন্দোলন করছেন। এই পরিস্থিতিতে বিজেপির দমন নীতিই প্রয়োগ করছে নীতীশ সরকার। এরকম অস্থিরতার মাঝেই ফের একবার বিহারের এনডিএ (NDA) জোট ভাঙানোর প্রচেষ্টা প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা লালু প্রসাদ যাদবের (Lalu Prasad Yadav)।

একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে লালু প্রসাদ বলেন নীতীশ কুমার (Nitish Kumar) মহাজোটে যোগদান করতেই পারেন। তাঁকে একসঙ্গে কাজ করার পরিবেশ তৈরি করে দেওয়া হবে। তার ভুল ক্ষমা করে দেওয়া হবে। এরই প্রতিক্রিয়া দিতে গিয়ে নীতীশ শুধু হেসে বলেন, “আপনারা যে কি বলছেন”।

নিতীশ কুমার (Nitish Kumar) নেতিবাচক উত্তর না দেওয়াতে ফের একবার রাজনৈতিক মহলে জল্পনা। যদিও বিজেপি বিরোধী জোটের দুর্বলতার কারণে লালু ফের নীতীশকে চাইছেন, এরকম দাবি উঠতেই তা উড়িয়ে দেন আরজেডি নেতা তেজস্বী যাদব (Tejaswi Yadav)। তাঁর দাবি, সংবাদ মাধ্যম বারবার সব প্রশ্নকে একটি দিকে নিয়ে যাওয়ায় লালু নীতীশ সম্পর্কে এমন উক্তি করেছেন। বিজেপি বিরোধী জোটে নীতীশকে নেওয়ার কোনও অভিপ্রায় যে আরজেডির নেই তা স্পষ্ট জানিয়ে দেন লালুপুত্র।

spot_img

Related articles

কোচ ব্যারেটোর রণকৌশলে বেঙ্গল সুপার লিগ খেতাব জিতল হাওড়া-হুগলি ওয়ারিয়র্স

রয়্যাল সিটিকে ৩-২ গোলে হারিয়ে শ্রাচি  আয়োজিত বেঙ্গল সুপার লিগ(Bengal Super League )খেতাব জিতল হাওড়া-হুগলি ওয়ারিয়র্স(Howrah Hooghly Warriors)...

পাক বধ করে যুব বিশ্বরকাপের সেমিতে ভারত, বৈভবদের ব্যাটিং নিয়ে থাকল উদ্বেগও

পাকিস্তানকে ৫৮ রানে হারিয়ে আইসিসি যুব বিশ্বকাপের সেমিফাইনালে ভারত(India)। ম্যাচ শেষ হওয়ার জন্য অপেক্ষা করতে হল না। ৩৩.৩...

১৭ বছর পূর্তি স্পাইন রিসার্চ ফাউন্ডেশনের মেরুদণ্ড বিকৃতি শনাক্তকরণে বড় উদ্যোগ

কিশোরদের মেরুদণ্ড বিকৃতি শনাক্তকরণে বড় ভূমিকা নিল কলকাতার SRF-এর UPRIGHT 2026 কর্মসূচি। ১৭ বছর পূর্তি এই অনুষ্ঠান রবিবার...

T20 WC: ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট, আইসিসির শাস্তির মুখে পড়বে পাকিস্তান?

টি২০ বিশ্বকাপে (T20 World Cup)ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট পাকিস্তানের (Pakistan)। বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেলার...