Wednesday, May 27, 2026

শেষ পর্যন্ত জামিন মিলল পাঁশকুড়ার বিতর্কিত বিজেপি নেতা আনিসুর রহমানের

Date:

Share post:

শেষ পর্যন্ত তৃণমূল নেতা খুনের ঘটনায় জামিন পেলেন পাঁশকুড়ার বিতর্কিত বিজেপি নেতা আনিসুর রহমান। শুক্রবার আনিসুরের জামিন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট।ঘটনার সূত্রপাত ২০১৯ সালের ৯ অক্টোবর। নবমীর রাতে পূর্ব মেদিনীপুরের মাইশোরা বাজারে দলীয় কার্যালয়ে দুষ্কৃতীদের আক্রমণে খুন হন পাঁশকুড়া ব্লক তৃণমূলের কার্যকারী সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি কোরবান শাহ।

কিন্তু পার্টি অফিস বা বাজারে সিসিটিভি ক্যামেরা ছিল না। তাই দুষ্কৃতীদের শনাক্ত করে তদন্ত করতে বেশ কিছুটা বেগ পেতে হয় পুলিশকে। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে নিশ্চিন্তে পালিয়ে বেড়াচ্ছিল অভিযুক্তরা। এলাকার বাসিন্দারা অভিযোগের আঙুল তোলেন পাঁশকুড়ারই বিজেপি নেতা আনিসুর রহমানের দিকে। নিহত নেতার পরিবারের অভিযোগের ভিত্তিতে সিট গঠন করে রাজ্য।একাধিক জায়গায় তল্লাশি অভিযানে নামে জেলা পুলিশ। গ্রেফতার করা হয় মহম্মদ খালেক, মলয় ঘোষ, দীপক চক্রবর্তী, নবারুন মিশ্র, নিশিথ পালকে।এরা সবাই পাঁশকুড়ার মাইশোরা গ্রামপঞ্চায়েত এলাকার বাসিন্দারা।সেই সঙ্গে গ্রেফতার করা হয় খড়গপুরের সুপারি কিলার ‌তসলিম আরিফ ওরফে রাজাকে।

প্রসঙ্গত, তৃণমূল নেতা খুনের মামলা থেকে আনিসুর-সহ বাকি অভিযুক্তকে সম্প্রতি অব্যাহতি দিয়েছে রাজ্য। এজন্য ক্যাবিনেটে সিদ্ধান্তও নেওয়া হয়। পরে রাজ্যের তরফে তমলুক আদালতে ক্যাবিনেটের কথা জানানো হয়। রাজ্যের সুপারিশ মেনে আনিসুরের জামিন মঞ্জুর করেন বিচারক।তবে আনিসুরের জামিনের বিরোধিতায় সেদিনই জেলা আদালতে হাজির হন নিহত তৃণমূল নেতার স্ত্রী। ফলে জামিনে মুক্তির কয়েক ঘণ্টার মধ্যে ফের আনিসুরকে গ্রেফতার করেছিল পুলিশ। পুলিশের ওই গ্রেফতারির বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন আনিসুর। শুক্রবার সুপ্রিম কোর্ট জামিন মঞ্জুর করেছে।

 

Related articles

লোগো বদল, মেজাজ এক! এবার ‘দুয়ারে সরকার’-এর নাম বদলে শুভেন্দুর ‘জনকল্যাণ শিবির’

ফের নাম বদলের রাজনীতি বিজেপি সরকারের। পূর্বতন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত জনপ্রিয় ‘দুয়ারে সরকার’ প্রকল্পের আদলেই এবার রাজ্যে...

মেসির চোট কতটা উদ্বেগজনক? বড় আপডেট দিলেন স্কালোনি

কয়েক সপ্তাহ পরেই শুরু বিশ্বকাপ। তার আগে মেসির(Messi) চোট নিয়ে উদ্বেগে আর্জেন্টিনা শিবির। দলের সেরা তারকার চোট নিয়ে...

অনীক দত্তের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর: তদন্তের আশ্বাস

প্রয়াত পরিচালক অনীক দত্ত। অত্যন্ত আকস্মিকভাবে ও রহস্যজনকভাবে তাঁর মৃত্যুর খবর বুধবার প্রকাশ্যে আসে। প্রাথমিক তদন্তে ও সিসিটিভি...

লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তা হলেই অন্নপূর্ণা যোজনা? শর্ত জানালেন মুখ্যমন্ত্রী

লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তারা সবাই পাবেন অন্নপূর্ণা যোজনা- ক্ষমতায় আসার পর থেকে এই প্রতিশ্রুতিই দিচ্ছিলেন বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...