Thursday, June 4, 2026

সুদীপের শতরান, বিহারকে হারিয়ে বিজয় হাজারে ট্রফির নক আউট পর্বে বাংলা

Date:

Share post:

বিজয় হাজারে ট্রফিতে জয়ের ধারা অব্যাহত বাংলার। এদিন বিজয় হাজারে ট্রফিতে বিহারকে ৬ উইকেটে হারাল বাংলার। সৌজন্যে অধিনায়ক সুদীপ ঘরামি। ১০৭ রানে অপরাজিত তিনি। এই জয়ের ফলে এক ম্যাচ বাকি থাকতেই বিজয় হাজারে ট্রফির নক আউট পর্বে চলে গেল বঙ্গ ব্রিগেড। বাংলার পয়েন্ট ১৮। গ্রুপের অন্য ম্যাচে বরোদা মধ্যপ্রদেশের বিরুদ্ধে জেতায় গ্রুপ শীর্ষও নিশ্চিত বাংলার। যে কারণে সরাসরি কোয়ার্টার ফাইনালেও পৌঁছে গেল সুদীপ ঘরামির দল।

ম্যাচে এদিন প্রথমে ব্যাট করতে নেমে ২৩৫ রান করে বিহার। বিহারের হয়ে ৮৯ রান করেন পিযুস সিং। বৈভব সূর্যবংশী করেন ২৬ রান। ৩৪ রান বিপিন সৌরভ । বাংলার হয়ে তিন উইকেট নেন প্রদীপ্ত প্রামাণিক। ২ টি করে উইকেট নেন মুকেশ কুমার এবং করণ লাল। একটি করে উইকেট নেন মহম্মদ শামি, সায়ন ঘোষ এবং কৌশিক মাইতি।

জবাবে ব্যাট করতে নেমে সহযে জয় তুলে নেয় বঙ্গ ব্রিগেড। সৌজন্যে সুদীপ কুমার ঘরামি। ১০৭ রানে অপরাজিত তিনি। ৫৫ রান করেন অভিষেক পোড়েল। ৩৭ রানে অপরাজিত করণ লাল। ৩০ রান সুমন্ত গুপ্ত। বিহারের হয়ে দুটি করে উইকেট সূরজ কাশ্যপ এবং হিমাংশু সিং।

আরও পড়ুন- বর্ডার-গাভাস্কর ট্রফির পর বিরাট-জাদেজার সঙ্গে আলোচনায় বসতে চলেছেন প্রধান নির্বাচক অজিত আগারকার : সূত্র

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...