Wednesday, May 13, 2026

অনলাইনে অ্যাম্বুল্যান্স পরিষেবা! চালু পরীক্ষামূলকভাবে

Date:

Share post:

অনলাইন শপিংকেই এখন বেশি আপন করে নিয়েছেন নেটিজেনরা। আর ই-কমার্স সংস্থার হাত ধরে শুধু জামা-কাপড়-প্রসাধনী নয়, ঘরের দরজায় পৌঁছে যাচ্ছে মাছ-মাংস থেকে মুদিখানার সামগ্রীও। তা বলে অনলাইনে অ্যাম্বুল্যান্স পরিষেবা! তাও আবার কোনও অ্যাপ ক্যাব সংস্থা নয়, এই পরিষেবা নিয়ে এলো দুয়ারে চাল-ডাল পৌঁছে দেওয়া ই-কমার্স সংস্থা ব্লিঙ্কইট (Blinkit)। ফোন করলেন ১০ মিনিটেই বাড়ির সামনে হাজির হবে অ্যাম্বুল্যান্স (Ambulance)।
আরও খবর: চলন্ত বাসে মহিলাদের সঙ্গে অভব্য আচরণ, আটক ২

শহর ও শহরতলির বাসিন্দারা কমবেশি সকলেই পরিচিত অ্যাপ ক্যাবের সঙ্গে। কিন্তু সেই পরিষেবায় অ্যাম্বুল্যান্স মেলে না। ফলে অনেক ক্ষেত্রে রোগীকে হাসপাতালে পৌঁছতে দিতে অনেক সময়ই নাজেহাল হতে হয় পরিবারকে। সেই সমস্যাকে মাথায় রেখেই অ্যাম্বুল্যান্স পরিষেবা নিয়ে এলো Blinkit। অ্যাপে বুকিংয়ের ১০ মিনিটের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যাবে অ্যাম্বুল্যান্স। আপাতত পরীক্ষামূলকভাবে এই পরিষেবা গুরুগ্রামে চালু হয়েছে। সাফল্য মিললে সারাদেশেই এটি চালু করা হবে বলে জানিয়েছে Blinkit। সংস্থার তরফে আলবিন্দার ধিন্দসা জানান, সাধারণ মানুষের সুবিধার কথা ভেবেই এই সিদ্ধান্ত। অ্যাম্বুল্যান্সে প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীও থাকবেন বলে জানান তিনি।

Blinkit-এ কীভাবে অ্যাম্বুল্যান্স বুক করা যাবে?
Blinkit-এ প্রিন্ট অপশনের পাশেই অ্যাম্বুল্যান্সের চিহ্ন থাকবে। অ্যাপেই দেখা যাবে কটি অ্যাম্বুল্যান্স উপলব্ধ রয়েছে। যেভাবে জিনিসপত্র অর্ডার করা যায় সেভাবেই সরাসরি বুক করা যাবে অ্যাম্বুল্যান্সও। এখন সারাদেশে কবে থেকে পরিষেবা চালু হয়, সেদিকেই তাকিয়ে নেটিজেনরা।

Related articles

বিদায় বেলায় টুটু মেলালেন মোহন-ইস্টকে, স্মৃতির সরণিতে সৌরভ-শিশিররা

টুটু বোসের(Tutu Bose) প্রয়াণে শোকস্তব্ধ ময়দান। বুধবার বালিগঞ্জের বসতবাড়ি, প্রতিদিনের কলকাতার সদর দফতর, ভবানীপুর ক্লাব, খিদিরপুরে মামার বাড়ির...

বড় সিদ্ধান্ত! দ্বিগুণ হচ্ছে বার্ধক্য ও বিধবা ভাতা

সরকার বদলে সুখবর প্রবীণ নাগরিকদের জন্যে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বার্ধক্য ভাতা বাড়াতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। আগামী দিনে...

নিট কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর মোড়, ৩০ লক্ষে বিক্রি প্রশ্নপত্র

নিট পরীক্ষাকে (NEET Exam) ঘিরে সামনে এল লক্ষ টাকার দুর্নীতি চক্রের ছবি। তদন্তে উঠে এসেছে ৩০ লক্ষ টাকার...

গুলি করে খুন ৩ খ্রিস্টান ধর্মগুরুকে : মনিপুরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ

এখনও সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে কতটা ব্যর্থ কেন্দ্রের বিজেপি সরকার প্রমাণিত মনিপুরে। এবার জঙ্গিদের গুলিতে খ্রিষ্টান সম্প্রদায়ের তিন...