Saturday, May 16, 2026

প্রেসিডেন্ট পদে শপথের আগেই ঘুষকাণ্ডে অভিযুক্ত ট্রাম্পের সাজা ঘোষণা! 

Date:

Share post:

আমেরিকার মসনদে বসার শাস্তি পেতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প(Donald Trump)? পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েল্‌সকে (Stormy Daniels) ঘুষ দেওয়ার ‘অপরাধে’ নবনির্বাচিত প্রেসিডেন্টকে আগামী ১০ জানুয়ারি সাজা শোনাতে চলেছে আদালত (Donald Trump Hush Money Case)। চলতি মাসের ২০ তারিখে শপথ নেওয়ার কথা ট্রাম্পের। তার ঠিক দশ দিন আগে নিউইয়র্কের আদালত কোন শাস্তি ধার্য করেন অভিযুক্তির জন্য, সেই দিকে নজর রয়েছে। তবে আমেরিকার হবু প্রেসিডেন্টের কারাবাসের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।

ঘুষকাণ্ডে ম্যানহাটনের আদালত ডোনাল্ডকে দোষী সাব্যস্ত করলেও প্রেসিডেন্ট নির্বাচনের কারণে সাজা ঘোষণা স্থগিত রাখা হয়। নবনির্বাচিত প্রেসিডেন্টের তরফে মামলা প্রত্যাহারের যে আর্জি করা হয়েছিল, তা আগেই খারিজ হয়ে গেছে। কারাদণ্ড না হলেও ‘অপরাধী’ হিসেবেই যে শপথ নেবেন ট্রাম্প (Donald Trump), সেটা একপ্রকার নিশ্চিত ধরে নেওয়া যায়। তিনি যখন ২০১৭ সালে প্রথম বার আমেরিকার প্রেসিডেন্ট হন, তারও আগে এই বিতর্কের সূত্রপাত। স্টর্মিকে ১ লক্ষ ৩০ হাজার ডলার ঘুষ দেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। নির্বাচনী প্রচারের সময় পর্ন তারকার সঙ্গে ট্রাম্পের শারীরিক সম্পর্কের কথা যাতে বাইরে না আসে সেই কারণেই এই ঘুষ দেওয়া হয়েছিল বলে জানা যায়। আগামী ১০ জানুয়ারি এই মামলার সাজা ঘোষণা করবে আদালত।

 

Related articles

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু, বৃহস্পতিবার বৈঠক দুর্গাপুরেও 

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং জেলাস্তরে সরাসরি নজরদারি চালাতে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী পদে...

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...

আরবে ৩০ মিলিয়ন ব্যারেল তেল-চুক্তি মোদির: কোন পথে আসবে, প্রশ্ন অর্থনীতিবিদদের

একদিকে যখন দেশের মানুষকে বিদেশ সফর কমানোর নির্দেশ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেখানে তিনি নিজেই বিদেশ সফরে। সেই...