Wednesday, June 24, 2026

সীমান্ত পেরিয়ে সোজা দিল্লি! ১২ অবৈধ বাংলাদেশী নাগরিক গ্রেফতার

Date:

Share post:

সীমান্ত রক্ষায় অমিত শাহর বিএসএফ (BSF) কতটা ব্যর্থ তা বারবার সীমান্ত লাগোয়া রাজ্যগুলিতে সাম্প্রতিককালের অনুপ্রবেশের (infiltration) ঘটনায় প্রমাণিত হয়েছে। এবার খোদ রাজধানীতে গ্রেফতার অবৈধ বাংলাদেশী নাগরিক। এর থেকে প্রমাণিত শুধুমাত্র সীমান্ত রক্ষা নয়, গোটা দেশের গোয়েন্দা নিয়ন্ত্রণেও কতটা ব্যর্থ অমিত শাহর (Amit Shah) দফতর। বিএসএফের ব্যর্থতা নিয়ে ফের তোপ তৃণমূলের।

সম্প্রতি বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী ধরা পড়ার ঘটনায় সচেতন হয়েছে দিল্লি পুলিশ (Delhi Police)। শুরু হয়েছে জোর তল্লাশি। কীভাবে দিল্লি পর্যন্ত অবৈধভাবে অনুপ্রবেশকারীরা (illegal immigrants) ঢুকে পড়ছে তার প্রমাণ মেলে এই তল্লাশিতে। উত্তম নগর মেট্রো স্টেশন (Uttam Nagar Metro) থেকে একসঙ্গে পাঁচ বাংলাদেশী নাগরিককে গ্রেফতার করা হয় যাদের ভারতে থাকা বা প্রবেশের বৈধ কাগজপত্র ছিল না।

এছাড়াও বিভিন্ন বস্তি এলাকাতেও তল্লাশি চালিয়ে ৫ জন বাংলাদেশীকে আটক করা হয় যাদের ভিসার (Visa) মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। এছাড়াও বিভিন্ন এলাকা থেকে বৈধ কাগজ না থাকায় মোট ১২ জনকে গ্রেফতার করা হয় রাজধানী শহর থেকে।

এর আগে ত্রিপুরা (Tripura) অসমের (Assam) মতো ডবল ইঞ্জিন রাজ্য থেকে বাংলাদেশী অনুপ্রবেশকারী গ্রেফতারির পরে এবার দিল্লি (Delhi)। স্বাভাবিকভাবে কেন্দ্রের শাসক দলের বিরুদ্ধে সুর চড়িয়েছে রাজ্যের শাসকদল। রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের দাবি, বিএসএফ অমিত শাহের দফতর। কিছুদিন আগে গায়ের জোরে আইন সংশোধন করে সীমানা থেকে ৫০ কিমি নিজেদের এলাকা বাড়ায়। আসল সীমানাই তারা পাহারা দিতে পারছে না। অথচ এটা তখন কিছুই বলা হয়নি। সীমানা তো বাড়ানো হয়েছে। কিন্তু বিএসএফ (BSF) নিজেদের কাজই করতে ব্যর্থ।

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...