Friday, May 15, 2026

ব্যস্ত রাস্তায় সরজেমিনে নজর! মুখ্যমন্ত্রীর নির্দেশে পথে পরিবহন মন্ত্রী

Date:

Share post:

নবান্নে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়ে জানিয়েছিলেন যাত্রী পরিষেবায় আরও মসৃণ করতে হবে পরিবহন ব্যবস্থাকে। পাশাপাশি বাড়াতে হবে সরকারি বাসের সংখ্যা। সেই নির্দেশ মতোই সোমবার শহরের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে পথে নামছেন খোদ পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী।

সোমবার ব্যস্ত সময়ে বিভিন্ন হাসপাতাল চত্বর, ইএম বাইপাস, বিধান নগর, সল্টলেকে পরিবহন ব্যবস্থার হাল হকিকত খতিয়ে দেখবেন মন্ত্রী স্বয়ং। এরপর প্রয়োজনমতো বাড়ানো হবে পরিষেবা। এদিন পরিবহন মন্ত্রী জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশে এর আগেও সরকারি বাসের পরিষেবা বাড়ানো হয়েছে। যেখানে একটি বাস তিনবার যাতায়াত করতো সেখানে পরিষেবা বাড়িয়ে কোথাও চারবার আবার কোথাও পাঁচবার করা হয়েছে।

পরিবহন দফতরের তথ্য বলছে, এমনি সময় ৫৫০টি বাস প্রতি শিফটে চলে শহরজুড়ে। এরমধ্যে প্রত্যেকটি বাস কোনটি দুবার আবার কোনটি তিনবার করে পরিষেবা দেয়। বর্তমানে ৬৪০টি সরকারি বাস চলছে শহর জুড়ে। সে ক্ষেত্রে আরও ৮৯৮ বার করে অতিরিক্ত পরিষেবা দিচ্ছে বাসগুলি। এদিকে বাসের পরিষেবা বাড়লে স্বাভাবিকভাবেই চালক এবং কন্ডাক্টারের প্রয়োজন রয়েছে। এই নিয়ে ইতিমধ্যেই প্রস্তাব পেশ করা হয়েছে পরিবহন দফতরের তরফে। নবান্ন থেকে সবুজ সংকেত মিললেই খুব দ্রুত চালক ও কন্ডাক্টর নিয়োগ করা হবে।

আরও পড়ুন- বাংলার স্বাস্থ্য পরিষেবায় ১০ বছরে রেকর্ড় অগ্রগতি, বরাদ্দ দেড় লক্ষ কোটিতে উন্নয়নের জোয়ার

_

_

_

_

_

_

_

_

Related articles

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...