Friday, May 15, 2026

সেবাশ্রয় মানুষের আত্মাকে ছুঁয়েছে : অভিষেক

Date:

Share post:

সেবাশ্রয় শুধু পরিসংখ্যান বৃদ্ধি নয়, এই কর্মসূচি মানুষের আত্মাকে ছুঁয়েছে। ডায়মন্ড হারবারে সেবাশ্রয় কর্মসূচি শুরুর তিন দিনের মাথায় অবিশ্বাস্য সাড়া পাওয়ার পরেই এলাকার সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে তুলে ধরলেন এই বার্তা। বললেন, যাদের সত্যিকারেই চিকিৎসার প্রয়োজন, প্রকৃতপক্ষে তাদের দুয়ারেই পৌঁছেছে এই কর্মসূচি। তৃণমূলস্তরের মানুষের মনে বল জোগাবে এই উদ্যোগ। ডায়মন্ড হারবারবাসী এই কর্মসূচিতে যে আস্থা, ভরসা ও বিশ্বাস রেখেছেন, সেটাই আমাদের কাছে উৎসাহের বিষয়। আর একবার প্রমাণিত হল, প্রশাসনে মানুষই শেষ কথা।

 

এই উদ্যোগকে এলাকার মানুষ প্রাণ ভরে আশীর্বাদ করছেন। এক মহিলা ব্যয়বহুল আল্ট্রাসোনোগ্রাফি টেস্ট বিনামূল্যে করানোর পর বলেছেন, গরিব পরিবারের অনেক সীমাবদ্ধতা থাকে। চিকিৎসার খরচের কথা ভেবে ডাক্তারের কাছে যান না। এই শিবির সেই শূন্যতা পূরণ করছে। তিনি ধন্যবাদ জানিয়েছেন সাংসদকে। আর এক যুবক বলেছেন, গ্রামের মানুষের উপকার করেছে এই কর্মসূচি। আমরা বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পাচ্ছি। সাংসদকে ধন্যবাদ। এমন মানুষের জন্য আমরা গর্বিত। দলমত নির্বিশেষে এই শিবির থেকে মানুষ চিকিৎসা পরিষেবা পেয়ে আশীর্বাদ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসকে।

 

Related articles

প্রতি সপ্তাহে রাজ্যে ‘জনতার দরবার’, নতুন কর্মসূচি ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশের আদলে এবার বাংলায় শুরু হতে চলেছে 'জনতার দরবার' (Janatar Darbar)। প্রতি সপ্তাহে একদিন বা দুদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু...

IPL: জাতীয় দলের সতীর্থকে বর্ণবিদ্বেষী মন্তব্য! বিতর্কে অর্শদীপ

আইপিএলের (IPL) মধ্যেই বিতর্কে অর্শদীপ সিং(Arshdeep Singh)। বর্ণবিদ্বেষী মন্তব্যের সমালোচিত পাঞ্জাব তনয়। পাঞ্জাব কিংসের বোলারের মন্তব্যকে ঘিরে তোলাপাড়...

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্য বিধানসভার নির্বাচিত স্পিকার রথীন্দ্র, শুভেচ্ছা সব পক্ষের

শুক্রবার বিধানসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার হিসেবে জয়লাভ করলেন বিজেপি বিধায়ক রথীন্দ্র বোস। এদিন প্রোটেম স্পিকার তাপস রায়ের (Tapas...

পুরনিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে রথীন 

পাঁচবার তলব এড়িয়ে যাওয়ার পর অবশেষে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) দফতরে হাজিরা দিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ (Rathin Ghosh)।...