Friday, April 3, 2026

এখনই অবসর নয় কোহলির, খেলবেন ২০২৭ পর্যন্ত : সূত্র

Date:

Share post:

বর্ডার-গাভাস্কর ট্রফিতে একেবারেই ফর্মে ছিলেন না বিরাট কোহলি। পারথ টেস্টের দ্বিতীয় ইনিংসে শতরানের পর, আর রান আসেনি বিরাটের ব্যাট থেকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচটি টেস্টে কোহলির সংগ্রহ ১৯০ রান। আর এই রানের বহর দেখেই কোহলির টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে উঠছে প্রশ্ন। ক্রিকেত বিশেষজ্ঞদের মতে টেস্ট কেরিয়ার শেষ বিরাটের। নেওয়া উচিত অবসর। আর এই আবহের মধ্যে এই নিয়ে এল বড় আপডেট। ভারতীয় দলের সূত্রের খবর, এখনই অবসর নেবেন না বিরাট। দেশের হয়ে খেলা চালিয়ে যাবেন ২০২৭ পর্যন্ত। ঘনিষ্ঠ মহলে অবসরের সম্ভাবনা খারিজ করে দিয়েছেন কোহলি।

এই নিয়ে এক সংবাদসংস্থার রিপোর্টে বলা হয়েছে, টানা ব্যর্থ হলেও অবসর নিয়ে ভাবছেন না বিরাট। দেশের হয়ে অন্তত ২০২৭ সালের একদিনের বিশ্বকাপ পর্যন্ত খেলতে চান ভারতের প্রাক্তন অধিনায়ক। খেলবেন টেস্টও। অর্থাৎ আরও দু’বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে চান কোহলি। তবে টানা ব্যর্থতার পর আগামী জুনে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে দলে বিরাটের সুযোগ পাওয়া অনেকটাই নির্ভর করতে পারে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির পারফরম্যান্সের উপর। এই নিয়ে ওই সংবাদসংস্থার রিপোর্টে এও বলা হয়েছে, বর্তমান ফর্মের বিচারে ইংল্যান্ড সিরিজে বিরাটকে দলে রাখা কঠিন হতে চলেছে নির্বাচকদের পক্ষে। নির্বাচকরা মনে করছেন, শুধু আইপিএলের ফর্মের উপর ভিত্তি করে আর টেস্ট দলে রাখা যাবে না কোহলিকে।

বেশ কয়েকমাস ধরেই চেনা ফর্মে দেখা যাচ্ছে না কোহলিকে। চলতি বর্ডার-গাভাস্কর ট্রফিতে একই ভুলে বার বার আউট হন তিনি। কোথায় অফ স্টাম্প আছে, তা যেন বুঝতেই পারছেন না বিরাট । পরের পর ম্যাচেই একই ভুল করেছেন।

আরও পড়ুন- বর্ডার-গাভাস্কর ট্রফি হাতছাড়া, পঞ্চম টেস্ট হেরে হতাশ বুমরাহ

 

 

 

 

Related articles

ফৌজদারি মামলায় অভিযুক্তদের নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ, দুপুরের মধ্যেই রিপোর্ট তলব কমিশনের!

সামনেই বিধানসভা নির্বাচন (WB Assembly Election), ভোটমুখী বঙ্গে একের পর এক পরিবর্তন করে চলেছে নির্বাচন কমিশন (ECI)। এবার...

কালিয়াচকের ঘটনায় উস্কানির অভিযোগে গ্রেফতার মিম নেতা – আইনজীবী মোফাক্কেরুল !

রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে মালদহের কালিয়াচকে বিক্ষোভের (Maldah Kaliachak Incident) ঘটনায় উস্কানির অভিযোগে...

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...