Thursday, May 14, 2026

মায়ের সঙ্গে যমজ শিশুদের খুনের ১৯ বছর পর ধৃত কেরলের প্রাক্তন দুই সেনা জওয়ান !

Date:

Share post:

পর পর তিনটি খুন। দিব্যি গা ঢাকা দিয়েছিলেন তাঁরা। নাম এবং পরিচয় বদলে ১৯ বছর ধরে পুলিশের চোখ এড়িয়েছেন। অবশেষে ধরা পড়ে গেলেন প্রাক্তন দুই সেনা জওয়ান। কেরলের কোল্লাম জেলায় মা এবং দুই যমজ সন্তানকে খুনের অভিযোগে শুক্রবার গ্রেফতার করা

হয়েছে।ধৃতেরা হলেন দিবিল কুমার বি এবং রাজেশ পি। পাঞ্জাবের পঠানকোটে ভারতীয় সেনার ৪৫ এডি রেজিমেন্টে কর্মরত ছিলেন তারা। ২০০৬ সালের ফেব্রুয়ারি মাসে কোল্লামের একটি ভাড়াবাড়ি থেকে ২৪ বছর বয়সি মহিলা এবং তাঁর দুই যমজ সন্তানের দেহ উদ্ধার করা হয়। মায়ের সঙ্গে ১৭ দিন বয়সি ওই সন্তানদের খুনের অভিযোগ ওঠে দিবিল এবং রাজেশের বিরুদ্ধে। ঘটনার পরেই সেনাবাহিনী ছেড়েছিলেন তাঁরা। তদন্তকারীদের অভিযোগ, নাম এবং পরিচয় বদলে পুদুচেরীতে চলে গিয়েছিলেন দুই অভিযুক্ত। সেখানে নতুন করে সংসারও পাতেন। নতুন নামের পরিচয়পত্রও তৈরি করেন তারা। ১৯ বছর পর তাদের খোঁজ পেয়েছেন তদন্তকারীরা। দু’জনকেই গ্রেফতার করা হয়েছে।

সূত্রে খবর পায় সিবিআই। কেন্দ্রীয় সংস্থার চেন্নাই শাখার আধিকারিকেরা পুদুচেরী থেকে তাঁদের গ্রেফতার করেন। শনিবার কোচির আদালতে হাজির করানো হয় তাঁদের। ১৮ জানুয়ারি পর্যন্ত তাঁদের পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে।

 

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...