Friday, April 24, 2026

HMPV: অযথা আতঙ্ক নয়, ‘প্রাইভেট চক্র’কে নিশানা করে বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

হিউম্যান মেটানিউমো ভাইরাস নিয়ে চিন্তা নয়। মঙ্গলবার গঙ্গাসাগর থেকে হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে নেমে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে ‘প্রাইভেট চক্র’ নিয়ে সতর্ক করে দিলেন তিনি। এই নয়া ভাইরাসের পিছনে ‘ষড়যন্ত্র’ দেখছে রাজ্যের প্রশাসনিক প্রধান।

গতকাল গঙ্গাসাঘর মেলার উদ্বোধনে গিয়ে HMPV নিয়ে আতঙ্কিত না হওয়ার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আজও একই কথা জানিয়েছেন তিনি। আশ্বাস দিয়েছেন, “আতঙ্কিত হবেন না। এই ভাইরাস মারাত্মক ক্ষতিকর নয়। যদি কোনও চিন্তার কারণ হয়, তবে তা আমরাই জানিয়ে দেব।”

পাশাপাশি এদিন নাম না করে বিভিন্ন বেসরকারি হাসপাতালের ‘আকাশছোঁয়া বিলের’ প্রবণতাকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর অভিযোগ, কিছু প্রাইভেট চক্র আছে যারা সাধারণ মানুষের স্বাভাবিক জ্বর নিয়েও ভয় ধরাচ্ছে। তাঁর বক্তব্য, “আমরা স্বাস্থ্যসাথী দিয়েছি, যেখানে প্রয়োজনের বাইরেও লক্ষ লক্ষ টাকার অকারণে বিল করা হচ্ছে। তাই আমরা এই নিয়ে উচ্চ পর্যায়ে আলোচনা করেছি।”

Related articles

‘৪ মে বিজেপির বিসর্জন, বাংলায় জিতেই গিয়েছে তৃণমূল’, হুঙ্কার মমতার

গতবার বিজেপির যা আসন ছিল, এবার তার অর্ধেকও পাবে না! আমাদের যে মাইনাস জায়গাগুলো ছিল, বৃহস্পতিবার প্রথম দফাতেই...

বদল নয় গণতন্ত্রে বদলা চাই! ভবানীপুরের সভা থেকে বিজেপিকে কড়া আক্রমণ মমতার

প্রথম দফার ভোট মিটতেই বিজেপির ওপর আক্রমণের সুর চড়ালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবারের ভবানীপুরের জনসভা থেকে তাঁর...

মমতার পদযাত্রা ঘিরে জনজোয়ারে ভাসল রাজপথ, ফুল-মালায় বরণ জননেত্রীকে

নির্বাচনের আগে নীবিড় জনসংযোগে বাড়তি জোর তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। শুক্রবার পরপর দুটি পদযাত্রা করেন...

প্রথম দফার ভোটের পরই আতঙ্কিত শাহ: সরব শশী

প্রথম দফার ভোটগ্রহণে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে এবং তৃণমূলের জয়ের আভাস পেয়ে বিজেপি শিবির এবং খোদ স্বরাষ্ট্রমন্ত্রী আতঙ্কিত...