Monday, April 13, 2026

প্রতিহিংসার রাজনীতির শিকার: নিয়োগ মামলার চার্জগঠনে দাবি কুন্তলের

Date:

Share post:

কেন্দ্রীয় এজেন্সির প্রয়োগে বিরোধীদের কোণঠাসা করার চেষ্টা নিয়ে বরাবর সরব বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি। এবার আদালতে ইডি (Enforcement Directorate) মামলার চার্জগঠন প্রক্রিয়ায় প্রতিহিংসার দাবি করলেন নিয়োগ মামলায় অভিযুক্ত কুন্তল ঘোষ (Kuntal Ghosh)। যদিও মঙ্গলবার ইডি-র মামলা বিশেষ আদালতে চার্জগঠন (charge frame) প্রক্রিয়ায় আদালতের পর্যবেক্ষণ, তদন্তকারী সংস্থা চার্জগঠনের সপক্ষে উপযুক্ত প্রমাণ দাখিলে সক্ষম হয়েছে।

মঙ্গলবার বিশেষ আদালতে একসঙ্গে ৫৩ জনের বিরুদ্ধে চার্জ গঠন (charge frame) হয়। এর মধ্যে রয়েছে ২৮ টি কোম্পানি। এর মধ্যে ছিলেন কুন্তল ঘোষ, অর্পিতা মুখোপাধ্যায়। বিচারক তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনান। নিজের বিরুদ্ধে অভিযোগ শুনে কুন্তলের দাবি, কেন্দ্রীয় সরকারের বঞ্চনা নিয়ে কথা বলেছেন বলে তাঁকে ফাঁসানো হচ্ছে। প্রতিহিংসার রাজনীতির জন্যই এটা করা হচ্ছে। তিনি নির্দোষ।

অন্যদিকে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ শুনে অর্পিতা দাবি করেন তিনিও নির্দোষ। কোনও সরকারি পদে যুক্ত ছিলেন না, কিছু জানতেন না। তিনি এব্যাপারে কিছুই জানতেন না বলেও দাবি করেন। এদিনের তালিকায় মানিক ভট্টাচার্যের স্ত্রী শতরূপা ভট্টাচার্য ও ছেলে সৌভিক ভট্টাচার্য ছিলেন। চার্জ গঠন হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্যের বিরুদ্ধেও।

Related articles

“উনি ২৯৪টি আসনের প্রার্থী! প্রধানমন্ত্রী হবেন না বাংলার মুখ্যমন্ত্রী?” মোদিকে মোক্ষম খোঁচা তৃণমূল সুপ্রিমোর

বাংলার সব জায়গায় তিনিই প্রার্থী, কারণ তিনি বাংলার মুখ্যমন্ত্রী (Chief Minister)। কিন্তু তাঁকে নকল করতে গিয়ে ২৯৪ আসনে...

মোথাবাড়ি কাণ্ডে ফের NIA-র জালে ২ কংগ্রেস নেতা! আপাতত মুক্ত প্রার্থী সায়েম

মালদহের মোথাবাড়ি (Mothobari Incident) কাণ্ডে একের পর এক এনআইএ-এর (NIA) হাতে গ্রেফতার হচ্ছেন কংগ্রেস নেতারা (Congress Leader)। রবিবার...

বাঙালি অভিনেত্রীকে ‘মিষ্টি বার্তা’, আইপিএলের মধ্যেই নতুন সম্পর্কে চাহাল?

আইপিএলের মধ্যেই চর্চায় ফের চাহালের(Yuzvendra Chahal) নতুন সম্পর্ক। ধনশ্রীর পর আরজে মহওয়াশের সঙ্গে দেখা যেতে থাকে চহালকে। এবার...

মূল্যবৃদ্ধির ধাক্কা সামলাতে হবে আমেরিকাকে, ট্রাম্পের হরমুজ নিয়ন্ত্রণের হুঁশিয়ারির পাল্টা জবাব ইরানের 

শান্তি বৈঠক পুরোপুরি ব্যর্থ হতেই হরমুজ প্রণালী (Strait Of Hormuz) নিয়ন্ত্রণের হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)।সোমবার সন্ধ্যা...