Friday, June 26, 2026

কানাডার প্রধানমন্ত্রীর দৌড়ে এগিয়ে অনিতা,ভারতীয় বংশোদ্ভূতর ক্যারিয়ার জানলে চমকে উঠবেন

Date:

Share post:

জাস্টিন ট্রুডোর অধ্যায় অতীত, কানাডার প্রধানমন্ত্রী (PM of Canada) কে হবেন এখন তা নিয়েই জোর জল্পনা আন্তর্জাতিক রাজনৈতিক মহলে। সম্ভাব্য হিসেবে আটজনের নাম উঠে এসেছে তার মধ্যে দুজন ভারতীয় বংশোদ্ভূত। তবে দৌড়ে অনেকটা এগিয়ে কানাডার পরিবহন এবং অভ্যন্তরীণ বাণিজ্য মন্ত্রী অনিতা আনন্দ (Anita Anand)। আচমকাই প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছেন জাস্টিন ট্রুডোর। ২৪ মার্চ পর্যন্ত সংসদ মুলতুবি থাকার কারণে এক্ষুনি হয়তো কানাডায় নতুন প্রধানমন্ত্রীর সম্ভাবনা নেই। তবে দলের নেতার পদ থেকেও পদত্যাগের আবেদন করেছেন তিনি। সেক্ষেত্রে নতুন নেতা নির্বাচন করে প্রধানমন্ত্রীর লড়াইতে নামতে পারে লিবেরাল পার্টি। সেখানেই নাম উঠে এসেছে অনিতার। ভারতীয় বংশোদ্ভূত এই মহিলার পরিচয় জানলে চমকে উঠবেন অনেকেই।

রাজনীতির ময়দানে ধুমকেতুর মতো উত্থান হওয়া অনিতা আনন্দের জন্ম কানাডার নোভা স্কশিয়ার কেন্টভিলের এক চিকিৎসক পরিবারে। মা সরোজ ডি. রাম এবং বাবা এস.ভি আনন্দ। তাঁরা তিন বোন। অনিতা ছোট থেকেই অত্যন্ত মেধাবী। কুইন্স ইউনিভার্সিটি থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ডিগ্রি লাভ করার পর অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং ডালহৌসি ইউনিভার্সিটি থেকে আইন নিয়ে পড়াশোনা করেন। পরবর্তীতে টরেন্টো ইউনিভার্সিটি থেকে আইনে স্নাতকোত্তর পাশ করেন। ২০১৯ সাল থেকে রাজনীতিতে নিজের যাত্রা শুরু করেন অনিতা।জায়গা পান ট্রুডো মন্ত্রিসভাতে। কোভিডকালে দায়িত্ব সামলেছেন জনসেবা ও ক্রয় মন্ত্রী হিসেবে। ২০২১ সালে তিনি প্রতিরক্ষা মন্ত্রী হন। রাশিয়া ইউক্রেন যুদ্ধে জেলেনেস্কির দেশকে সমর্থনের পক্ষপাতী ছিলেন তিনি। গত দুবছর ধরে পরিবহন মন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন। তিনি প্রধানমন্ত্রী হলে ভারত -কানাডা সম্পর্কের উন্নতির আশা কূটনৈতিক বিশেষজ্ঞদের।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...