Tuesday, February 3, 2026

কোটায় একদিনে দুই পড়ুয়ার দেহ উদ্ধারে চাঞ্চল্য!

Date:

Share post:

ফের শিরোনামে রাজস্থানের (Rajasthan) কোটা। গত ২৪ ঘন্টায় দুই পড়ুয়ার মৃত্যুতে (Kota Suicide) রীতিমতো শোরগোল পড়ে গেছে।বুধবার রাতে জয়েন্ট এন্ট্রান্স পড়য়ুার দেহ উদ্ধার হয়েছে। মৃতের নাম অভিষেক, তিনি মধ্যপ্রদেশের বাসিন্দা। এর ঠিক একদিন আগে গত মঙ্গলবার গভীর রাতে ওই এলাকাতেই আরও এক পড়ুয়া আত্মহত্যা করেন। নীরজ নামের ওই ছাত্রও জয়েন্ট নিয়ে পড়াশোনা করছিলেন। স্বাভাবিকভাবেই একদিনের মধ্যে দুই ছাত্র মৃত্যুতে নড়েচড়ে বসেছে প্রশাসন। শুরু হয়েছে তদন্ত।

পুলিশ সূত্রে জানা, গেছে গত বছরের মে মাসে কোটায় জয়েন্টের কোচিংয়ের জন্য আসেন অভিষেক। কোচিং সেন্টারের কাছেই ডাকানিয়া এলাকায় একটি বাড়িতে পেয়িং গেস্ট (PG) হিসাবে থাকছিলেন। অন্যান্য দিনের মতো বুধবার কোচিং ক্লাসে গেছিলেন। কিন্তু হস্টেলে ফেরার পর থেকে তাঁর কোনও সাড়া শব্দ পাওয়া যায়নি। বুধবার রাত পৌনে আটটা নাগাদ অভিষেকের ঝুলন্ত দেহ তাঁর হোস্টেল রুম থেকে উদ্ধার করা হয়। কোনও সুইসাইড নোট না মেলায় পড়ুয়ার মানসিক অবসাদ ছিল কিনা এ বিষয়ে পরিবার এবং বন্ধুদের সঙ্গে কথা বলতে চাইছেন তদন্তকারীরা। এর পাশাপাশি নীরজের আত্মহত্যার কারণ কী তাও জানার চেষ্টা চলছে। যত দিন যাচ্ছে কোটায় আত্মহত্যার সংখ্যা বাড়ছে। দুই পড়ুয়ার মৃত্যুতে প্রশাসনিক খামতি আরও স্পষ্ট হয়ে উঠল বলেই মনে করা হচ্ছে।

 

spot_img

Related articles

বিশ্বকাপে ভারতের ম্যাচ বয়কট, একই দিনে মহিলাদের এশিয়া কাপে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী

আসন্ন টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে (T20 cricket world cup) ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটেরই পর্যাপ্ত যুক্তি নেই, তাই সমর্থনের জন্য...

বালিগঞ্জ স্টেশনে চাঞ্চল্য: ফ্লাইওভার থেকে ট্রেনের ছাদে ঝাঁপ যুবকের, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশঙ্কাজনক

শিয়ালদহ দক্ষিণ শাখার বালিগঞ্জ স্টেশনে মঙ্গলবার সন্ধ্যায় এক ভয়াবহ দুর্ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল। ফ্লাইওভার থেকে এক...

সন্দেশখালি মামলা ফের আদালতে: কর্মীদের সুরক্ষা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ বিজেপি

সন্দেশখালি ইস্যু ঘিরে আইনি প্রক্রিয়া জারি রয়েছে কলকাতা হাইকোর্টে। বসিরহাটের ওই অঞ্চলের একাধিক বিজেপি কর্মীর বিরুদ্ধে পুলিশি পদক্ষেপের...

মায়ানমারে ফের ভূমিকম্প: কম্পন অনুভূত বাংলাতেও

ফের একবার ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ এশিয়ার মায়ানমার। মঙ্গলবার রাতে ভারতীয় সময় ৯.০৫ নাগাদ কম্পন অনুভূত হয় সেখানে।...