Monday, June 22, 2026

ঐতিহাসিক মুহূর্ত, ইলেকট্রনিক ফেরি ভেসেল উদ্বোধন মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

আজ, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে দেশের প্রথম এনজি ইলেকট্রনিক ফেরি ভেসেল পথ চলা শুরু করল। এদিন বিকেলে আউট্রাম ঘাট থেকে ফ্ল্যাগ অফ করে এই অত্যাধুনিক ই-ভেসেলের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিদ্যুৎ পরিচালিত এই ভেসেল তৈরী করতে রাজ্যের খরচ হয়েছে আনুমানিক ৬ কোটি টাকা। এদিন উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী বলেন, “পরিবেশ দূষণ কমাতে বিশেষভাবে সাহায্য করবে বিদ্যুৎ চালিত এই ভেসেল। এর ফলে যাত্রীরা যেমন আরও বেশি সুরক্ষিত হবেন তেমনই অনেক বেশি স্বাচ্ছন্দ্য অনুভব করবেন। আগামী দিনে আরও ১২টি ই-ভেসেল এবং ১২ টি বার্জ চালানো হবে। এজন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে।”

গার্ডেনরিচ শিপ বিল্ডার্স এই লঞ্চ তৈরি করেছে। মিলেনিয়াম পার্ক থেকে বেলুড় মঠ হয়ে দক্ষিণেশ্বর পর্যন্ত যাবে এই ইলেকট্রনিক ফেরি ভেসেলটি। এই ই-ভেসেলটিতে এসি এবং নন এসি দুটি বিভাগ থাকছে। এসিতে ৩০ জন যাত্রী এবং নন এসিতে ৬২ জন যাত্রী যাত্রা করতে পারবে। ১৫০ জন যাত্রীবাহী একটি লঞ্চ চালাতে ঘণ্টায় ১০ লিটার ডিজেল খরচ হয়। তবে এই ইলেকট্রিক ব্যাটারি চালিত ভেসেল দু ঘণ্টা পর্যন্ত বা ৩০ কিমি পথ এক নাগাড়ে চলতে পারবে।

প্রসঙ্গত, এই মুহূর্তে রাজ্যে ৩৭টি ডিজেল চালিত লঞ্চ আছে। পরিবেশের কথা মাথায় রেখেই আগামী দিনে ডিজেল চালিত লঞ্চ কমিয়ে বিদ্যুৎ চালিত ভেসেল বাড়ানোর পরিকল্পনা আছে রাজ্যের। এর ফলে জ্বালানি খরচ বাঁচানোর সঙ্গে দূষণের মাত্রা অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা-সহ অন্যান্য জেলার বিভিন্ন ঘাটে লঞ্চ পরিষেবা রয়েছে। তবে আগামী দিনে বাকি জেলাতেও ই-ভেসেল চালানো হবে।

Related articles

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...

মহানগরে হরিহরণের সঙ্গীত জীবনের ৫০ বছর উদযাপন, গজল সন্ধ্যায় মাতল নজরুল মঞ্চ

গানের শহর কলকাতায় সুরের জাদু ছড়ালেন 'উস্তাদ-এ-গজল' হরিহরণ (Hariharan)। ২০ জুন (২০২৬) কলকাতার নজরুল মঞ্চে বসেছিল তাঁর একক...

লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, মৃত ১৫ 

ভয়ঙ্কর ঘটনা! এবার লখনউয়ের কোচিং সেন্টারে অগ্নিকাণ্ডের (Lucknow Fire) ঘটনায় মৃত ১৫। শেষ পাওয়া খবর অনুযায়ী, সেখানে এখনও...