Friday, June 5, 2026

রক্ষণাবেক্ষণের কাজ: দক্ষিণ কলকাতার কিছু অংশে বন্ধ থাকবে জল পরিষেবা

Date:

Share post:

পরিশ্রুত পানীয় জল দিতে বদ্ধপরিকর কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)। সেই উদ্দেশে নিয়মিত টালার ট্যাঙ্ক (Tala tank) এবং গুরুত্বপূর্ণ জল সরবরাহ কেন্দ্রগুলি রক্ষণাবেক্ষণের কাজ করা হয় পুরসভার পক্ষ থেকে। এবার সেরকমই রক্ষণাবেক্ষণের কাজের জন্য দক্ষিণ কলকাতার একটি বড় অংশের জল পরিষেবা বন্ধ থাকবে ১৮ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি সকাল পর্যন্ত।

গার্ডেনরিচ (Garden Reach) জল পরিষেবা কেন্দ্রের রক্ষণাবেক্ষণের কাজের জন্য ১৮ জানুয়ারী শনিবার সকালে পানীয় জল পাওয়া যাবে। এরপর সারাদিন জল পরিষেবা (water supply) বন্ধ থাকবে। ১৯ তারিখ সকাল ৬টা পর্যন্ত এই পরিষেবা বন্ধ থাকবে বলে জানালেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)।

এর ফলে এই একটি দিন পরিষেবা ব্যাহত হবে কালীঘাট, রানিকুঠি, কসবা, চেতলা, বেহালা, মেটিয়াবুরুজ এলাকাজুড়ে। সম্প্রতি টালার ট্যাঙ্কের রক্ষণাবেক্ষণের কাজের জন্য একদিন জল পরিষেবা বন্ধ রাখা হয়েছিল কলকাতা পৌরসভার পক্ষ থেকে।

Related articles

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...

কর্মিসভা ডাকুন, বুঝবেন কত ধানে কত চাল: দিল্লিতে দলীয় সাংসদদের বার্তা কুণালের

রাজ্যের বিধানসভা নির্বাচনের পরে যেভাবে বিধানসভায় নতুন রাজনৈতিক ছক প্রকাশ্যে, সেই একই খেলা দিল্লির সংসদেও খেলার চেষ্টা বিজেপির।...

টাকার বিনিময়ে হকারদের জায়গা দেওয়ার অভিযোগ! গাড়ি ফেলে বেপাত্তা কাউন্সিলর সুশান্ত ঘোষ

ভিন রাজ্য থেকে গ্রেফতার কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজির অভিযোগে বেশ কয়েকদিন ধরে তাঁকে খুঁজছিল...

শনিতে মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক, বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে উদ্যোগ কেন্দ্রের

রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলার প্রকল্পগুলির অনুমোদন দিচ্ছে না কেন্দ্রে- এই অভিযোগ সবসময়ই করতে বিগত তৃণমূল সরকার। সেই অভিযোগেই...