Tuesday, March 10, 2026

RBI লোগো, ভাড়ার ব্যাঙ্ক অ্যাকাউন্ট! জালিয়াতি চক্র গ্রেফতার বারাসতে

Date:

Share post:

সাইবার অপরাধের নতুন চক্র ফাঁস বারাসতে (Barasat)। সাধারণ মানুষের থেকে টাকা হাতাতে রীতিমত ভুয়ো রিজার্ভ ব্যাঙ্কের (RBI) লোগো ব্যবহার করছিল জালিয়াতরা। সেই সঙ্গে বারাসত পুলিশের তদন্তে উঠে এলো টাকা সরাতে ব্যবহার করা ভাড়ার অ্যাকাউন্টের মতো চাঞ্চল্যকর তথ্য।

সম্প্রতি জাল পাসপোর্ট (fake passport) চক্রের ক্ষেত্রে দেখা গিয়েছে জাল পাসপোর্ট বিশ্বাসযোগ্য করতে ব্যবহার হয়েছে ভাড়া করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট (rented bank account)। এবার সাইবার অপরাধেও (cyber fraud) একইভাবে সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে তাদের অ্যাকাউন্ট ব্যবহার করার তথ্য উঠে এলো। কিছুদিনের জন্য টাকা গচ্ছিত রাখা হত এই সব অ্যাকাউন্টে। বদলে দেওয়া হত সুদের টাকা ভাড়া হিসাবে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে ব্যাঙ্কগুলির নজরদারির (surveillance) উপরও।

বারাসত পুলিশ জেলার (Barasat police district) অতিরিক্ত পুলিশ সুপার স্পর্শ নিলাঙ্গি জানান, স্টার মলের উল্টোদিকে এক সাইবার ক্যাফে (cyber cafe) থেকে চালানো হত লোন দেওয়ার নামে জালিয়াতি চক্র। বিষয়টি বিশ্বাসযোগ্য করার জন্য ব্যবহার করা হত ভুয়ো আরবিআই লোগো (RBI logo)। এই চক্রের সঙ্গে যুক্ত অভিযোগে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। ৩৬টি মোবাইল, ২ টি ল্যাপটপ ও প্রচুর ভুয়ো নথি বাজেয়াপ্ত করা হয়েছে।

spot_img

Related articles

বাম্পার ফলনেও আশঙ্কার মেঘ নেই! আলুর ন্যায্য দাম-সংরক্ষণে বড় ঘোষণা কৃষি দফতরের 

রাজ্যে আলুর ফলন এবার অত্যন্ত আশাব্যঞ্জক। তবে ফলন ভালো হলেও ন্যায্য দাম এবং আলু সংরক্ষণ নিয়ে চাষিদের মনে...

নরেন্দ্র মোদিরা কয় ভাই: লজিক্যাল ডিস্ক্রিপেন্সির কারণ তুলে বিস্ফোরক দেবাংশু

ভোটার তালিকা সংশোধন নিয়ে 'লজিক্যাল ডিসক্রিপেন্সি' (Logical Discrepancy) ইস্যুতে বিজেপি ও নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের...

নিজে হাতে লেক কালীবাড়ির মাকে সাজিয়ে ঐশ্বরিক অনুভূতি অভিষেকের

হঠাৎ করে একটা ফোন বদলে দিল ফ্যাশন ডিজাইনার অভিষেক রায়ের (Abhishek Roy)ভাবনা, আধ্যাত্মিক ভাবনায় আপ্লুত তারকা ভাগ করে...

তাপমাত্রা আর কমার সম্ভাবনা নেই, এখনও বৃষ্টির হলুদ সতর্কতা

শীত শেষে নতুন করে বঙ্গোপসাগর ঘূর্ণাবর্তের জেরে রাতারাতি গরম পড়া কমেছে কিছুটা গোটা বঙ্গে। তবে মঙ্গলবার পর্যন্ত গোটা...