Thursday, May 14, 2026

বাংলায় স্কুলছুট শূন্য: মুখ্যমন্ত্রীর নিয়মিত নজরদারির জন্য ধন্যবাদ শিক্ষামন্ত্রী ব্রাত্যর

Date:

Share post:

মুখ্যমন্ত্রীর উদ্যোগে ও তদারকিতে রাজ্যে স্কুলছুটের সংখ্যা শূন্য। খোদ কেন্দ্রীয় রিপোর্টেই প্রকাশ পেয়েছে। বিজেপি ডবল ইঞ্জিনের সরকারের রাজ্য-সহ অন্যান্য রাজ্যের থেকে শিক্ষায় কয়েক যোজন এগিয়ে বাংলা। এই নিয়েই মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ধন্যবাদ জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, কেন্দ্রীয় সরকারের দেওয়া সাম্প্রতিক রিপোর্ট থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের বিদ্যালয়ের শিক্ষার ক্ষেত্রে প্রাথমিক স্তরে ড্রপ-আউট শূন্য শতাংশ নেমে এসেছে। মুখ্যমন্ত্রীর নিয়মিত নজরদারিতে এটা সমগ্র গোটা দেশের তুলনায়, বাংলার জন্য একটা বিরাট সাফল্য তা বলাই বাহুল্য।

শনিবার পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের উদ্যোগে সারা রাজ্য ব্যাপী বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে কর্মশালার আয়োজন করা হয়েছিল শিলিগুড়িতে (Siliguri)। উপস্থিত ছিলেন রাজ্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu), শিক্ষা সচিব বিনোদ কুমার, জেলাশাসক প্রীতি কোয়েল ও শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধা কর, মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়।

বাংলা মাধ্যমের শিক্ষক-শিক্ষিকাদের ছাত্র-ছাত্রীদের প্রতি ব্যবহার সহনশীলতা এবং সংবেদনশীল করে তোলার লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয়। একই সঙ্গে রাজ্যের বাংলা মাধ্যমে ছাত্র-ছাত্রীর সংখ্যা বাড়ানোর কৌশল নিয়েও আলোচনা হয়। শিক্ষক-শিক্ষিকার সংখ্যা বাড়ানো নিয়েও বিশেষ বৈঠক করা হবে বলে জানা যায়। মুখ্যমন্ত্রীর জনমুখী প্রকল্পের জন্যই যে পড়ুয়া সংখ্যা বাড়ার পাশাপাশি ড্রপ-আউট কমছে সেই বিষয়টিও এদিন উঠে আসে আলোচনায়। পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন, সারা রাজ্যব্যাপী কলকাতা থেকে আলিপুরদুয়ার পর্যন্ত শিক্ষক-শিক্ষিকাদের বিভিন্ন কর্মকাণ্ডের নির্দেশ দিতেই এই কর্মশালা। এদিন শিক্ষকদের জন্য একাধিক ট্রেনিং সেন্টার খোলার কথাও বলা হয়। শিক্ষা নিয়ে যাতে কোনও সঙ্কট না নেমে আসে সেদিকেও কড়া নজরদারি চালাবে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। শিক্ষামন্ত্রী বলেন, বাংলায় নিপীড়িতদের শিক্ষাদর্শন দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্কুলে মিড-ডে মিল আজ বহু মানুষের মুখে অন্ন তুলে দিচ্ছে। নিজের ছেলেময়েদের প্রতি যে নজর দিচ্ছেন তেমন ভাবেই স্কুলের বাচ্চাদের প্রতিও নজর দিন। তাঁর কথায়, দু-একজন শিক্ষক রয়েছে যারা জাতিকে ধ্বংস করতে চায়, তাদের সংখ্যা যদি বৃদ্ধি পায় তবে তাদের দমন করুন আপনারা।

Related articles

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...