Friday, June 26, 2026

চুরির অভিযোগ! দলিত যুবককে উল্টো করে গাছে বেঁধে মার রাজস্থানে

Date:

Share post:

বিজেপি শাসিত রাজস্থানে নিম্ন বর্ণের দলিত (Dalit) শ্রেণী মানুষের এখনও কতখানি হিংসার শিকার তার জ্বলন্ত ছবি উঠে এলো বারমের (Barmer) থেকে। বাইক চুরির অভিযোগে এক যুবককে পায়ে দড়ি বেঁধে গাছে ঝুলিয়ে বেধড়ক মারের ছবি ভাইরাল হয় (ভাইরাল ভিডিওর সত্যতা বিশ্ববাংলা সংবাদ যাচাই করেনি)। বারবার দয়া ভিক্ষা করলেও মারের হাত থেকে রক্ষা পায়নি শ্রবন মেঘবাল নামে যুবক। ঘটনায় চাপের মুখে শুধুমাত্র অভিযোগ দায়ের করেছে রাজস্থান পুলিশ (Rajasthan Police)।

রাজস্থানের (Rajasthan) বারমেরে বাইক চুরির অভিযোগে শ্রবণ মেঘবাল নামের ওই যুবককে আটকায় স্থানীয় বাসিন্দারা। এরপর তাকে গাছে পা বেঁধে উল্টো করে ঝুলিয়ে দেওয়া হয়। চলে বেধড়ক মারধর। শ্রবণের কাতর আর্জির ভিডিও ভাইরাল (ভাইরাল ভিডিওর সত্যতা বিশ্ব বাংলা সংবাদ যাচাই করেনি) হওয়ার পর দলিত (Dalit) শ্রেণীর তরফ থেকে প্রবল প্রতিবাদ হয়। ভিডিওতে দেখা যায়, বহু মানুষ সেখানে উপস্থিত। অথচ কেউ তার সাহায্যে এগিয়ে আসা তো দূরের কথা, সবাই ভিডিও তুলতে ব্যস্ত ছিল।

এর আগেও বিজেপি শাসিত মধ্যপ্রদেশ (Madhyapradesh), উত্তরপ্রদেশে (Uttarpradesh) বারবার দলিত সম্প্রদায়ের মানুষের উপর নির্মম অত্যাচারের ঘটনা সামনে এসেছে। এবার ঘটনার রাজস্থানের। এই ঘটনার জেরে প্রবল চাপের মুখে বারমের পুলিশ ৫-৬ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করে। যদিও পুলিশের দাবি শ্রবণকে আগে বাইক চুরির অপরাধে গ্রেফতার করা হয়েছিল। যদিও উল্টো করে ঝুলিয়ে পেটানোর অভিযোগে কাউকে গ্রেফতার করেনি রাজস্থান পুলিশ।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...