Saturday, June 20, 2026

রিপোর্ট পেয়েই পদক্ষেপ: মেদিনীপুরে প্রসূতি-মৃত্যুতে CID-কে তদন্তভার রাজ্যের

Date:

Share post:

মেদিনীপুর মেডিক্যাল কলেজের প্রসূতির মৃত্যুর রিপোর্ট সোমবার জমা পড়ার পরই পদক্ষেপ রাজ্য প্রশাসনের। একদিকে ১০ জনের সিনিয়র আধিকারিকের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে বিস্তারিত তদন্তের জন্য সিআইডি-কে (CID) তদন্তভার দেওয়া হয়। রিপোর্ট অনুযায়ী গাফিলতির দাবি করেন মুখ্যসচিব (Chief Secretary) মনোজ পন্থ। সেই সঙ্গে তিনি জানান যে তরফে গাফিলতি প্রমাণিত হবে তদন্ত অনুযায়ী, সেখানেই কড়া পদক্ষেপ নেওয়া হবে।

৯ জানুয়ারি মেদিনীপুর মেডিক্যালে প্রসূতি মৃত্যুর ঘটনার পরই প্রথমে রিপোর্ট তলব করে স্বাস্থ্য দফতর (Department of Health)। নবান্ন-র (Nabanna) তরফ থেকেও দুদিনের মধ্যে রিপোর্ট তলব করা হয়। সোমবার রিপোর্ট জমা পড়ার পরেই গুরুতর গাফিলতির অভিযোগ উঠে আসে বলে জানান মুখ্যসচিব। তিনি জানান, যে ইউনিট সেদিন মেদিনীপুর মেডিক্যালে প্রসূতিদের চিকিৎসায় ছিলেন তাঁদের তরফ থেকে গাফিলতির তথ্য উঠে এসেছে প্রাথমিক রিপোর্টে। সেই সঙ্গে চিকিৎসা পদ্ধতি নিয়েও গাফিলতি নিয়ে মুখ্যসচিব জানান, অস্ত্রোপচারে সিনিয়র চিকিৎসক (senior doctor) ছিলেন না ট্রেনি ডাক্তার (trainee doctor) ছিলেন। যারা ট্রেনি ডাক্তার তাদের সিনিয়র চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকতে হয়, এটা নিয়ম। সেই নিয়ম ভাঙা হয়েছে।

তবে স্যালাইনের (saline) কারণে মৃত্যু কিনা তা তদন্তের পরই জানা যাবে বলে জানান মুখ্যসচিব। তার জন্য একদিকে ১৩ সদস্যের প্রশাসনিক টিম তদন্ত করবে, পাশাপাশি সিআইডি (CID) তদন্তও চলবে। সেক্ষেত্রে প্রসূতি মৃত্যুর কারণ নিয়ে মুখ্যসচিবের (Chief Secretary) দাবি, তদন্ত রিপোর্টের পরই জানা যাবে স্যালাইনের জন্য, অপারেশনের পরের জটিলতার জন্য বা অন্য কোনও কারণে মৃত্যু হয়েছে। প্রাথমিক রিপোর্ট দুদিনের মধ্যে পাওয়া গিয়েছে। আরও তিন দিনের মধ্যে দফতর থেকে বিস্তারিত রিপোর্ট আসবে। গবেষণাগারে যে পরীক্ষা করতে পাঠানো হয়েছে ১৪ দিন সময় লাগবে সেই পরীক্ষার রিপোর্ট আসতে। তারপরই মৃত্যুর কারণ যেমন জানা যাবে, তেমনই গাফিলতির জন্য কারা দায়ী সেই তথ্যও প্রকাশ্যে আসবে।

সোমবার ফের স্বাস্থ্য দফতরের তরফে রিঙ্গার ল্যাকটেট নিষিদ্ধ বলে প্রাথমিকভাবে নির্দেশ দেওয়া হয়। ইতিমধ্যেই নিষিদ্ধ ওষুধ কোম্পানির যে ওষুধ রয়েছে সব ব্যাচের পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। তবে ৭ জানুয়ারি নিষিদ্ধ ওষুধ কোম্পানির উপর ফের একবার নিষিদ্ধ বলে নির্দেশিকা জারি করা হয়েছিল বলে জানান স্বাস্থ্য সচিব (Health Secretary) নারায়ণস্বরূপ নিগম। তিনি জানান, সব ওষুধের ক্ষেত্রেই NABL থেকে পরীক্ষা করে সব ব্যাচ ছাড়া হয়। রুটিন পরীক্ষায় নিষিদ্ধ সংস্থা থেকে ওষুধ আসার বিষয়টি নজরে আসতেই উৎপাদন বন্ধের নির্দেশ দেওয়া হয়। ৭ জানুয়ারি তখনই বিস্তারিত তদন্তেরও নির্দেশ দেওয়া হয়। দুর্ভাগ্যজনকভাবে ৮-৯ জানুয়ারি মেদিনীপুরের দুর্ঘটনা ঘটে।

Related articles

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...

ইচ্ছে করে গোপন রাখা হয় শ্যামাপ্রসাদের ইতিহাস! নিশানায় বিরোধীরা, বাংলার হৃত গৌরব ফেরানোর বার্তা মোদির

১৯৪৬ সালে পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করে দেওয়ার ষড়য্ন্ত্র রুখে দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কিন্তু প্রায় কেউই সেই ইতিহাসের...