ইভিএম লুট করার ছক! কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে সতর্ক করলেন মমতা

গোটা রাজ্যে নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনে বাংলায় জম্মু ও কাশ্মীরের মতো পরিস্থিতি দেখানোর প্রয়াস কেন্দ্রের বিজেপির সরকারের। নির্বাচন কমিশনের মাধ্যমে যেভাবে বাংলার মান খোয়ানোর কাজ করছে বিজেপি, তাতে নতুন সংযোজন এই বিপুল পরিমাণ বাহিনী (central force) প্রয়োগ। তবে কেন্দ্রীয় বাহিনীর নিরপেক্ষতা নিয়ে আগেই প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার সরাসরি বাহিনীর বিরুদ্ধে ইভিএম (EVM) লুটের ইঙ্গিত দিয়ে দলীয় কর্মীদের সতর্ক করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
Sponsored

সম্প্রতি একাধিক ঘটনায় কেন্দ্রীয় বাহিনীর নিরপেক্ষতা নিয়ে উঠেছে প্রশ্ন। এবার সরাসরি কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ইভিএম লুটের ইঙ্গিত মমতা বন্দ্যোপাধ্যায়ের। বীরভূমের মুরারইয়ের সভা থেকে তৃণমূল নেত্রীর তোপ, কোনওরকম ইভিএম (EVM) মেশিন যাতে লুট করতে না পারে। পোলিং স্টেশন থেকে শুরু করে একদম পৌঁছে দেওয়া পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীকে (central force) দায়িত্ব দেওয়া হয়েছে। আপনাদের ইভিএম মেশিন লুট করার। আমাদের কাছে খবর আসছে।
আরও পড়ুন : প্রচারে গান্ধীজিকে মনে করালেন মমতা, বেলেঘাটায় কুণালের লড়াই আর সাংবাদিকতার কথা
যেভাবে বিজেপি নির্বাচন কমিশন থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগিয়ে বাংলার ভোটে জেতার চেষ্টা চালাচ্ছে, তার জন্য তৃণমূলের কর্মীরাই প্রতিরোধ গড়ে তুলতে পারেন। সেই বিশ্বাস নিয়েই কর্মীদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, ধরে নিন আপনি ১০০ পেলেন, ওখানে কম্পিউটারে তুলবে ৫। দেখে নেবেন। যতক্ষণ কম্পিউটারে পুরো সংখ্যা না দেখাবে কেউ হাল ছাড়বেন না। লড়ে যাবেন।
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
1h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
4h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
7h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
8h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
11h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
