Sunday, May 17, 2026

হোয়াটসঅ্যাপ মেসেজে সিআইএ নজরদারি! বিস্ফোরক জুকারবার্গ

Date:

Share post:

বিস্ফোরক জুকারবার্গ। তিনি বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির (সিআইএ) মতো গোয়েন্দা সংস্থাগুলো Whatsapp বার্তা পড়তে পারে। মেটার সিইও মার্ক জুকারবার্গ  এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন।

তিনি ইঙ্গিত করেছেন সিআইএ বা অন্যান্য গোয়েন্দাসংস্থার কাছে ব্যবহারকারীর স্মার্টফোন বা অন্য কোনও ডিভাইস গেলে তারা সেই ডিভাইসের বার্তা বা তথ্যে সরাসরি অ্যাকসেস করতে পারে।

যদিও বারবার দাবি করা হয় Whatsapp-এর বার্তাগুলো সুরক্ষিত করার জন্য এনক্রিপশন ব্যবস্থা করা আছে। তার পরেও কীভাবে নজরদারি ঘটতে পারে প্রশ্নের জবাবে জুকারবার্গ বলেন, এনক্রিপশনের যে জিনিসটি সত্যিই ভালো তা হলো এটি এমনভাবে তৈরি যাতে পরিষেবাটি পরিচালনাকারী কোম্পানিও এটি দেখতে পায় না। তাই আপনি যদি হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন তাহলে মেটা সার্ভারগুলো সেই বার্তার বিষয়বস্তু দেখতে পাবে না। কেউ যদি মেটার ডাটাবেস হ্যাক করে তবুও তারা ব্যবহারকারীদের ব্যক্তিগত টেক্সট অ্যাকসেস করতে পারবে না।

 

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...