Thursday, May 14, 2026

১৫ জানুয়ারি হচ্ছে না UGC NET! বিজ্ঞপ্তি জারি ন্যাশনাল টেস্টিং এজেন্সির 

Date:

Share post:

স্থগিত ইউজিসি নেট-এর (UGC NET Exam)১৫ জানুয়ারির পরীক্ষা।বুধবার ১৭টি বিষয়ের উপর এই পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু এনটিএ-র (National Testing Agency) তরফে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে যে পোঙ্গল, মকর সংক্রান্তি ও অন্যান্য উৎসবের কথা মাথায় রেখে উল্লিখিত দিনের নেট পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) জানিয়েছে, উৎসবের কারণে ২০২৫ সালের ১৫ জানুয়ারির নেট পরীক্ষা যাতে স্থগিত রাখা যায় বা পিছিয়ে দেওয়া যায় সেই জন্য গত ডিসেম্বরেই ইউজিসি-র কাছে আবেদন জমা পড়েছিল। পরীক্ষার নতুন তারিখ ইউজিসি-র অফিসিয়াল ওয়েবসাইটে (ugcnet.nta.ac.in) প্রকাশ করা হবে। তবে ১৬ তারিখের পরীক্ষা সূচির কোনও বদল হচ্ছে না। পরীক্ষার্থীরা ইউজিসি নেটের সাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন।

 

Related articles

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...