Friday, April 24, 2026

কাম্বলির ভিডিও দেখে আবেগতাড়িত সিন্ধু, দিলেন বিশেষ বার্তা

Date:

Share post:

বিনোদ কাম্বলির অসুস্থতার ভিডিও দেখে আবেগতাড়িত ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধু। সম্প্রতি গুরু রমাকান্ত আচরেকরের স্মৃতিতে আয়োজিত একটি অনুষ্ঠানে গিয়েছিলেন কাম্বলি। সেখানে ঠিক করে উঠেই দাঁড়াতে পারছিলেন না ভারতীয় প্রাক্তন ক্রিকেটার। যদিও তার কিছু দিন পরেই হাসপাতালে ভর্তি হন কাম্বলি। চলছে চিকিৎসা। আর কাম্বলির এই ভিডিও দেখেই আবেগতাড়িত সিন্ধু।

এই নিয়ে এক সাক্ষাৎকারে সিন্ধু বলেন, “আমি বিনোদ কাম্বলির ওই ভিডিও দেখেছি। জীবনটা বুদ্ধি দিয়ে নিয়ন্ত্রণে রাখা দরকার। এমন জিনিসে বিনিয়োগ করুন যা ভবিষ্যতে আপনার কাজে লাগবে। তাই আমার মতে, বিলাসিতা করে টাকা খরচ করার চেয়ে নিয়ন্ত্রণ রেখে বিনিয়োগ করা ভাল।“ এখানেই না থেমে তিনি আরও বলেন, “ বুদ্ধি করে বিনিয়োগ করতে হবে। ক্রীড়াবিদ থাকার সময় অনেকে আপনার পাশে থাকবে। কিন্তু আপনাকে সাবধানে থাকতে হবে। কর দিতে হবে। না দিলে সমস্যায় পড়বেন। আমার দেখাশোনা করেন বাবা-মা। বিনিয়োগের খেয়াল রাখে স্বামী। এখনও পর্যন্ত অর্থকষ্টে পড়তে হয়নি। তার জন্য আমি কৃতজ্ঞ।“

বিশৃঙ্খল জীবনযাপনের কারণে দ্রুত ক্রিকেট থেকে দূরে সরে যান কাম্বলি। সম্প্রতি থানের একটি হাসপাতালে চিকিৎসা চলছে কাম্বলির। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

মোথাবাড়ি কাণ্ডে চার্জশিট জমার সুপ্রিম নির্দেশ, সময় চাইল NIA

মালদহের মোথাবাড়ি (Mothabari in Malda) কাণ্ডে শুক্রবার এনআইকে (NIA) চার্জশিট জমা দিতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)।...

মানুষের বিরুদ্ধের খেলবে রোবট! তাক লাগিয়ে দিল সোনির এআই ‘এস’

বর্তমান সময়ে বিশ্ব জুড়ে বাড়ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) বা এআই-র দাপট। ব্যতিক্রম নয় খেলাধুলার দুনিয়ায়। বর্তমানে মাঠে...

নেশার টানে মদের দোকানে, রোদ উপেক্ষা করে সকাল থেকে সুরাপ্রেমীদের লম্বা লাইন 

চারদিন বন্ধ থাকার পর অবশেষে কলকাতায় খুলল মদের দোকান। শুক্রবার সকাল থেকেই লম্বা লাইন সুরাপ্রেমীদের। দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও...

IPL: মুম্বই ইন্ডিয়ান্সের পারফরম্যান্সে হতাশ আকাশ, নেতৃত্ব হারাচ্ছেন হার্দিক?

পাঁচ বারের চ্যাম্পিয়ন দল মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) পারফরফরম্যান্স তলানিতে, চলতি মরশুমে মুম্বইয়ের ধারাবাহিকতার অভাব প্রকট। সেইসঙ্গে হার্দিক...