Thursday, May 14, 2026

ইংলিশ প্রিমিয়ার লিগে কোনও মতে হার বাঁচাল লিভারপুল

Date:

Share post:

ইংলিশ প্রিমিয়ার লিগে দিব্যি একের পর এক ম্যাচ জিতছিল লিভারপুল। । সেই জয়রথ হঠাৎই থেমে গিয়েছে। আগের ম্যাচে ড্র করেছিল, আর এবার মুখ থুবড়ে পড়ল নটিংহ্যাম ফরেস্টের বিরুদ্ধে। দিয়োগো জোটার গোলে হার বাঁচাল আর্নে স্লটের ক্লাব। যদিও ব্রেন্টফোর্ডের বিরুদ্ধে দু’গোলে এগিয়ে গিয়েও শেষ বেলায় এসে ড্র করেছে ম্যাঞ্চেস্টার সিটি।

এই মরসুমে লিভারপুল মাত্র একটি ম্যাচ হেরেছে। সেটি ঘরের মাঠে এই ফরেস্টের বিরুদ্ধেই। ফিরতি পর্বেও হারতে পারত তারা। ক্রিস উডের গোলে এগিয়ে গিয়েছিল ফরেস্ট। দ্বিতীয়ার্ধে সেই গোল শোধ দেন জোটা।ফরেস্ট এখন ইপিএলে দ্বিতীয় স্থানে। তবে অতীতে দু’টি ইউরোপিয়ান কাপ জিতেছে তারা। সম্প্রতি ব্রায়ান ক্লাফের কোচিংয়ের ৫০তম বর্ষ পালন করেছে তারা। এই ক্লাফের আমলেই তারা দ্বিতীয় সারির ক্লাব থেকে ১৯৭৮ সালে ইপিএল জিতেছিল এবং তার পর দু’বছর পর পর দু’বার ইউরোপিয়ান কাপ জিতেছিল।

এদিকে, ইপিএলে টানা ছ’টি হারের পর লেস্টার সিটি এবং ওয়েস্ট হ্যামকে হারিয়ে ছন্দ ফিরে পেয়েছিল ম্যান সিটি। মঙ্গলবার রাতে আবার পুরনো ফর্মে ফিরল। দ্বিতীয়ার্ধে ফিল ফোডেনের জোড়া গোলে ২-০ এগিয়ে গিয়েছিল সিটি। ম্যাচের তখন ১২ মিনিট বাকি।

Related articles

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...

IPL: আরসিবির বিরুদ্ধে হারেও টিকে নাইটদের প্লে অফের আশা, জানুন সমীকরণ

বড় রান করেও আরসিবির (RCB)কাছে হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে(KKR)। যা নাইটদের প্লে অফের স্বপ্নে বড় ধাক্কা। টানা...

বিধানসভায় স্পিকার পদপ্রার্থী বিজেপির রথীন্দ্র, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ বিধায়কের 

বিপুল সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠনের পর এবার পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার (New Speaker of West Bengal Assembly) হিসেবে বিজেপির পরিষদীয়...

বাংলা যেন বুলডোজার রাজ্য না হয়! ভোট পরবর্তী হিংসা মামলায় সওয়াল আইনজীবী মমতার 

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বৃহস্পতিবার ব্যক্তিগতভাবে কলকাতা হাই কোর্টে (Kolkata High Court) উপস্থিত হয়ে বাংলাজুড়ে বিজেপির ছড়িয়ে দেওয়া...