Saturday, May 23, 2026

নতুন দায়িত্বে মোশারফ, সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের চেয়ারম্যান হলেন ইটাহারের বিধায়ক 

Date:

Share post:

পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের (ডব্লুবিএমডিএফসি) চেয়ারম্যান পদে দায়িত্ব দেওয়া হল ইটাহারের বিধায়ক মোশারফ হোসেনকে৷ একাধিক দফতরের পাশাপাশি এতদিন এই দায়িত্ব সামলাচ্ছিলেন আইএএস পিবি সেলিম৷ মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করে বদলের কথা জানিয়েছে নবান্ন। সংখ্যালঘু ও মাদ্রাসা শিক্ষা দফতরের সচিব পিবি সেলিম নিজেই এই বিজ্ঞপ্তি জারি করেছেন৷

নতুন দায়িত্ব পেয়ে মোশারফ বলেন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে যে দায়িত্ব দিয়েছেন, সেই অনুযায়ী রাজ্যে সংখ্যালঘুদের উন্নয়ন করতে আমি অলিতেগলিতে যেতে চাই। মুখ্যমন্ত্রী সংখ্যালঘুদের উন্নয়নের জন্য নিজেও অনেক পদক্ষেপ করেছেন। তবে আরও কিছু কাজ বাকি আছে। তাই আমাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। আমি মানুষের চাহিদা বুঝে কাজ করার চেষ্টা করব। সংখ্যালঘু সমাজকে আমি আরও এগিয়ে নিয়ে যেতে চাই।’’

ইটাহারের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের তৃণমূলের সংখ্যালঘু সেলের চেয়ারম্যান মোশারফ হোসেন এতদিন বিত্ত নিগমের সদস্য ছিলেন। বিজ্ঞপ্তিতে ১১ জনের নতুন কমিটি গঠন করা হয়েছে৷ কমিটির মেয়াদ ২০২৬ সালের ৩১ জুলাই পর্যন্ত৷ কমিটিতে ৬ জন সরকারি পদাধিকারি রয়েছেন৷ এছাড়া আবদুল হাসেম মণ্ডল, প্রাক্তন সাংসদ আহমদ হাসান ইমরান, বিধায়ক আবদুল খালেক মোল্লাও আছেন কমিটিতে৷

আরও পড়ুন- শ্রোতাদের শাস্ত্রীয় সঙ্গীতে ঋদ্ধ করতে বিশেষ কোর্স শুরু করতে চলেছে রাজ্য, ঘোষণা মন্ত্রী ইন্দ্রনীলের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

“কার্যত ব্ল্যাকমেলিং”! দলীয় কাউন্সিলরের অস্বাভাবিক মৃত্যুতে ‘দুষ্ট চক্র-যোগের’ অভিযোগ ২ তৃণমূল বিধায়কের

দক্ষিণ দমদম পুরসভার দলীয় কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যুতে পরিবারের পাশে দাঁড়াল তৃণমূল। শনিবার সকালে দক্ষিণ দমদম পুরসভার...

IPL:কোচ পরিবর্তন করতে চাইছে সিএসকে, বাধা সেই ধোনিই!

২০২৩ সালের পর থেকে আইপিএলে(IPL) সিএসকে ( Chennai Super Kings )দলের সাফল্য নেই। স্টিফেন স্লেফিংয়ের বদলে এবার নতুন...

অনলাইনে বিনামূল্যে আধার আপডেটের সময়সীমা বাড়াল UIDAI

বাড়ল বিনামূল্যে আধার কার্ড আপডেট এর সময়সীমা। সরকারি প্রকল্পের টাকা পাওয়া হোক বা নতুন যোজনার জন্য আবেদন করা,...

কাঁথি পুরসভা ভেঙে দিল পুর ও নগরোন্নয়ন দফতর, মহকুমাশাসকই প্রশাসক

রাজ্যে পালাবদলের পরে পুরবোর্ডগুলিও বিরোধীদের হাত থেকে কেড়ে নিতে চাইছে রাজ্যের বর্তমান শাসকদল- অভিযোগ তৃণমূলের। এবার তৃণমূল পরিচালিত...