জালনোট-আগ্নেয়াস্ত্রসহ মুর্শিদাবাদে গ্রেফতার ৩

অস্ত্র পাচার রোধে বড় সাফল্য মুর্শিদাবাদ পুলিশের। বুধবার রাতে জাল নোট, কার্তুজ ও বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্রসহ ৩ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশের স্পেশাল অপারেশনাল গ্রুপ (Special Operational Group)। ধৃতদের কাছ থেকে ৩০০ রাউন্ড গুলি, দুটি ইম্প্রোভাইজড পিস্তল, ম্যাগাজিন সহ ১০ হাজার টাকার জাল ভারতীয় নোট উদ্ধার করেছে পুলিশ। ইতিমধ্যেই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ধৃতদের নাম কওসর আলি, রফিকুল মণ্ডল ওরফে রফি এবং সাকিরুল শেখ।
Sponsored

মুর্শিদাবাদের অতিরিক্ত পুলিশ সুপার মাজিদ ইকবাল খান বলেন, 'গতকাল আনুমানিক সাড়ে ৪টে নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে আমরা হানা দিয়েছিলাম। তল্লাশি চালিয়ে আমরা তিনজনকে আটক করি। তাদের কাছ থেকে দুটো সেভেন এমএম পিস্তর, ৪টে খালি ম্যাগাজিন, ৩০০ রাউন্ড কার্জুজ ও ১০ হাজার টাকার জালনোট উদ্ধার করি। আরও তথ্য জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের হেফাজতে পেলে আরও কিছু জানা যাবে। কোথা থেকে অস্ত্র আসছিল, কাকে বিক্রির ছক ছিল, সবই জানা যাবে। রফিকুল মণ্ডলের নামে বহরমপুর থানায় আগেও একটা অস্ত্র আইনে মামলা রয়েছে। ধৃতদের মধ্যে দুজন বাইকে করে আসছিল, একজন বাসে করে। গত ৬ মাসে অনেক অস্ত্র উদ্ধার করা হয়েছে। বেশি লোককে ধরে বেশি তথ্য জানার চেষ্টা করছি।' আরও পড়ুন: মাঝরাতে গুলির শব্দে আতঙ্ক জলপাইগুড়ি শহরে
Sponsored

ধৃতদের দু'জনের বাড়ি সাগরপাড়া থানা এলাকায় এবং এক জনের বাড়ি ইসলামপুর থানা এলাকায়। ধৃতদের কাছ থেকে দু'টি পিস্তল এবং ৩০০ রাউন্ড গুলি, ১০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ এলাকা থেকে আনা হয়েছিল। মুর্শিদাবাদের ডোমকল-সহ বিভিন্ন এলাকায় নিজেদের কারবার চালানোর উদ্দেশ্যেই তারা এগুলি মজুত করেছিল বলে অনুমান করা হচ্ছে। বৃহস্পতিবার ধৃতদের বহরমপুর আদালতে পেশ করে ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
9h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
9h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
10h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
10h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
10h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
10h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
11h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
12h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
13h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
13h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
13h ago
