Thursday, June 4, 2026

সইফের শরীর থেকে ছুরির অংশ বার করলেন চিকিৎসকরা, হচ্ছে ‘কসমেটিক সার্জারি’ !

Date:

Share post:

দুষ্কৃতীদের হামলায়   ছুরিকাহত হয়েছেন অভিনেতা  সইফ আলি খান। তাকে ব্রান্দার লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী, মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে অস্ত্রোপচার চলছে অভিনেতার । হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই অভিনেতার শরীর থেকে ছুরির অংশ বার করেছেন চিকিৎসকেরা। সইফের স্নায়ুর অস্ত্রোপচারও সফল ভাবে শেষ হয়েছে। এখন অভিনেতার ‘কসমেটিক সার্জারি’ করছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সইফের শরীর থেকে প্রায় ২-৩ ইঞ্চির একটি ধারালো বস্তু বার করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, ওটা ছুরিরই ভাঙা অংশ। জানা গিয়েছে, অভিনেতার শরীরে ছ’টি ক্ষত রয়েছে। এর মধ্যে দু’টি ক্ষত গভীর। সইফ শিরদাঁড়ার কাছেও আঘাত পেয়েছেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

বুধবার মধ্যরাতে সইফের বাড়িতে ঢুকে হামলা এবং ডাকাতির চেষ্টা করা হয়।এই ঘটনায় তিন সন্দেহভাজনকে বৃহস্পতিবার সকালে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। প্রসঙ্গত, বুধবার রাত ২টো নাগাদ সইফের বাড়িতে হানা দেয় দুষ্কৃতীরা। ডাকাতির উদ্দেশ্যেই এই হানা বলে প্রাথমিক ভাবে জানায় পুলিশ। এক দুষ্কৃতী সইফকে ছুরি দিয়ে কোপায় বলে অভিযোগ। তার পরেই জখম অভিনেতাকে ভর্তি করানো হয় মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে।  জানা গিয়েছে, আটক হওয়া তিন জনই অভিনেতার বাড়িতে কাজ করেন। এই হামলার  প্রকৃত কারণ খুঁজছে পুলিশ।

Related articles

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের নয়া সুযোগ! নবান্নে বৈঠক শুভেন্দু-আদানির

দায়িত্বভার গ্রহণের এক মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন দেশের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বুধবার নবান্নে...

বিশ্বকাপ জিতিয়েও বাদ সূর্য, টি২০-তেও নতুন নেতা

  ২০২৪ সালে ভারতকে টি২০ বিশ্বকাপ জিতিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত শর্মা। এবার বিশ্বকাপ জিতিয়েও...

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...