Thursday, June 4, 2026

গোয়ালপোখর-কাণ্ডের জেরে বন্দি স্থানান্তরে বিশেষ সতর্কতা রাজ্য পুলিশের, অভিযুক্তদের ধরতে পুরস্কার ঘোষণা

Date:

Share post:

গোয়ালপোখরে পুলিশের উপর গুলি চালিয়ে বন্দিদের ফেরার হওয়ার ঘটনায় বিশেষ সতর্কতা মূলক ব্যবস্থা নিচ্ছে রাজ্য পুলিশ (State Police)। আদালত থেকে জেল এবং জেল থেকে আদালতে বন্দিদের নিয়ে যাওয়ার ক্ষেত্রে পুলিশকর্মীদের কড়া নিয়ম মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। প্রিজন ভ্যানে তোলার সময়ে তাদের ভালো করে পরীক্ষা করতে হবে। এই মর্মে রাজ্য পুলিশের তরফ থেকে সমস্ত জেলাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, অভিযুক্তদের ধরতে পুরস্কার ঘোষণা করা হয়েছে।

মূল অভিযুক্ত সাজ্জাক আলমের খোঁজ দিতে পারলে ২ লক্ষ টাকার পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে আব্দুস হুসেন নামে আরও একজনকে ধরিয়ে দিতে পারলেও দেওয়া হবে ২ লক্ষ টাকা। আব্দুসই সাজ্জাককে পালাতে সাহায্য করেছে বলে পুলিশের অনুমান।

অভিযুক্তদের নিয়ে যাওয়ার সময় উত্তর দিনাজপুরের (Uttar Dinajpur) গোয়ালপোখরে গুলিবিদ্ধ হন ২ পুলিশকর্মী (Police)। আদালত থেকে রায়গঞ্জে নিয়ে যাওয়ার সময় প্রিজন ভ্যান পাঞ্জিপাড়ায় থামনোর পরেই গুলি চলে। আহতের মধ্যে একজন SI ও আরেকজন কনস্টেবল। আহতদের ইসলামপুর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। স্থানীয় সূত্রে খবর, বুধবার বিকেলে ইসলামপুর আদালত থেকে রায়গঞ্জে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল জেলবন্দিদের। শৌচকর্মের নাম করে প্রিজন ভ্যান থামনোর আর্জি করে অভিযুক্তরা। অভিযোগ গাড়ি থেকে পুলিশ নামতেই তাঁদের ওপর হামলা হয়। গুলিবিদ্ধ দুই পুলিশকর্মীর নাম নীলকান্ত সরকার ও দেবেন বৈশ্য। ২ পুলিশকর্মীর মধ্যে একজনের দুটি গুলি লেগেছে, অন্যজনের একটি।

Related articles

জাতীয় চলচ্চিত্রে এক অধ্যায়ের অবসান, প্রয়াত পহলাজ নিহালানি

হিন্দি চলচ্চিত্র জগতের পরিচিত মুখ, প্রযোজক ও সেন্সর বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান পহলাজ নিহালানির (Producer and former Censor Board...

অনুমতির থেকে বেশি ঘর ব্যবহার! দিল্লির অগ্নিকাণ্ডে গ্রেফতার মালিক

দিল্লি অগ্নিকাণ্ডে (Delhi Fire Incident 21 Death) গ্রেফতার হোটেলের মালিক! বুধবার মালব্যনগরের এক অভিজাত হোটেলে আগুন লেগে ২১...

সোনা পাপ্পুর মামলায় ইডি দফতরে হাজিরা শ্রেয়া পাণ্ডে-ঘনিষ্ঠ কল্যাণ শুক্লার

সোনা পাপ্পুর মামলায় এবার ইডি দফতরে হাজিরা দিলেন মানিকতলা কেন্দ্রের তৃণমূল (TMC) প্রার্থী শ্রেয়া পাণ্ডের (Shreya Pandey) ঘনিষ্ঠ...

বিধাননগর পুরসভার মেয়র পদে ইস্তফা কৃষ্ণার! কারণ ব্যক্তিগত

ব্যক্তিগত কারণ দেখিয়ে বিধাননগর পুরসভার (Bidhannagar Municipality Corporation) মেয়র পদ থেকে ইস্তফা দিলেন কৃষ্ণা চক্রবর্তী (Krishna Chakraborty)। বৃহস্পতিবার...