Monday, April 27, 2026

কতটা সুস্থ যশপ্রীত বুমরাহ ? জানালেন নিজেই

Date:

Share post:

কতটা গুরুতর যশপ্রীত বুমরাহ-এর চোট? সেই নিয়ে এবার নিজেই মুখ খুললেন ভারতিয় তারকা পেসার। বর্ডার-গাভাস্কর ট্রফির শেষ ম্যাচে চোটের কারণে মাঠ ছাড়তে হয় বুমরাহকে। পরে মাঠে নামলেও বল করেননি তিনি। এরপরই জল্পনা ছড়ায় অস্ত্রোপচার করাতে হবে বুমরাহকে। আর এই নিয়ে নিজেই সোশ্যাল মিডিয়ায় আপডেট দিলেন তিনি।

নিজের সোশ্যাল মিডিয়ায় বুমরাহ লেখেন, “ আমি জানি ফেক নিউজ দ্রুত ছড়িয়ে পড়ে। খবরটা শুনে খুব হেসেছি। সূত্রটি ভরসাযোগ্য নয়।“ সঙ্গে কয়েকটি হাসির ইমোজি দিয়েছেন বুমরাহ।

সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে রিপোর্টে বলা হয়, চিকিৎসকরা পুরোপুরি বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন ভারতীয় দলের তারকা পেসার বুমরাহকে। তাঁকে বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বুমরাহর পিঠে এখনও ফোলা রয়েছে। বেশি হাঁটাচলা করতেও বারণ করা হয়েছে। যার ফলে এনসিএ-তেও যেতে পারেননি। বছর দেড়েক আগে পিঠে অস্ত্রোপচার করিয়েছিলেন বুমরাহ। সেখানেই ফের ফুলে গিয়েছে। ফলে আদৌ তিনি কবে মাঠে ফিরবেন স্পষ্ট নয়। আর এই খবর প্রকাশ্যে আসায় চোখ এড়ায়নি বুমরাহও। সেই নিয়ে নিজেই মুখ খোলেন তিনি।

আরও পড়ুন- অজিদের কাছে সিরিজ হারতেই কড়া নিয়ম বিসিসিআই-এর, ফিরতে পারে কোহলির আমলের নিয়ম

Related articles

বিজেপি-র ‘মানি পাওয়ার’ রুখতে মমতার হাত শক্ত করার ডাক, চন্দ্রিমার সমর্থনে সুর চড়ালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

বাংলার ভোটযুদ্ধে এবার তৃণমূলের পক্ষে ব্যাট ধরলেন পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। রবিবার দমদম (উত্তর) বিধানসভা কেন্দ্রের প্রার্থী...

ভবানীপুরে বহিরাগত কাদের মদতে: পদযাত্রা থেকে জনসংযোগে সতর্ক করলেন মমতা

বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল প্রায় প্রতিদিনই চলছে। দ্বিতীয় দফার নির্বাচনে কমিশনের সবথেকে বড় টার্গেট...

IPL: ব্যাটিং ব্যর্থতা, বিতর্ক শেষে সুপার জয়, টিকে থাকল নাইটদের প্লে অফের আশা

আইপিএলে(IPL) জয়ের ধারা অব্যাহত রাখল কেকেআর(KKR)। সুপার ওভারে লখনউ সুপার জায়ান্টসকে(LSG) হারাল নাইট ব্রিগেড। ব্যাটিং, ব্যর্থতা বিতর্ক পেরিয়ে...

তালিকায় অনুপ্রবেশকারী কারা: কমিশন খোঁজ দিতে না পারলেও ডেডলাইন বাঁধলেন মোদি!

বাংলার এসআইআর করা হচ্ছে রাজ্যের অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করার জন্য। অথচ নির্বাচনের প্রথম দফা শেষ হয়ে যাওয়ার...