Tuesday, May 19, 2026

নতুন বছরে ফের রাজ্যে শুরু হচ্ছে ‘দুয়ারে সরকার’ কর্মসূচি, জারি বিজ্ঞপ্তি

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী নতুন বছরে ফের রাজ্যে শুরু হচ্ছে দুয়ারে সরকার কর্মসূচি। ২৪ শে জানুয়ারি থেকে এই কর্মসূচি শুরু হবে। বৃহস্পতিবার তথ্য ও পরিকল্পনা দফতর থেকে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রত্যন্ত এলাকায় এই কর্মসুচীর সুবিধা যাতে প্রত্যেকটি পরিবার পায় তার ওপর বিশেষ জোর দেওয়া হবে।

দুয়ারে সরকারের সঙ্গে থাকবে ‘ পাড়ায় সমাধান ‘ কর্মসূচিও। ২৪ শে জানুয়ারি থেকে পহেলা ফেব্রুয়ারি পর্যন্ত সরকারি পরিষেবা নেবার জন্য আবেদন পত্র নেওয়া হবে। ২৮ ফেব্রুয়ারির মধ্যে সব আবেদনপত্র খতিয়ে দেখে উপযুক্ত উপভোক্তাদের পরিষেবা পৌঁছে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে।

দুয়ারে সরকার শিবির থেকে এবার ৩৭ টি পরিষেবা পাওয়া যাবে। এগুলি মধ্যে রয়েছে খাদ্য সাথী, স্বাস্থ্য সাথী, জাতি শংসাপত্র, শিক্ষাশ্রী, তপশিলি বন্ধু, জয় জোহার, কন্যাশ্রী, রূপশ্রী, মানবিক, লক্ষীর ভান্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, কৃষক বন্ধু, স্টুডেন্ট ক্রেডিট কার্ড , বিনামূল্যে সামাজিক সুরক্ষা, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, পরিযায়ী শ্রমিকদের নথিভুক্তকরণ, বিদ্যুৎ বিলে ছাড়। দুয়ারে সরকার কর্মসূচির সঙ্গে শিবির গুলির পাশে স্বাস্থ্য শিবিরও করা হবে। রক্তদান শিবিরের আয়োজন করবে রাজ্য সরকার। এছাড়া থাকছে গ্রাহক সুরক্ষা সম্পর্কে সচেতনতা শিবির।

আরও পড়ুন- সিনিয়র ছাড়া রোগী দেখতে পারবেন না জুনিয়র ডাক্তাররা, নির্দেশ মুখ্যমন্ত্রীর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...