Monday, June 8, 2026

অস্ত্রোপচার চলাকালীন কলকাতা ন্যাশনাল মেডিক্যালে আগুন

Date:

Share post:

পার্ক সার্কাসের ন্যাশনাল মেডিক্যাল কলেজে আগুন-আতঙ্ক! বৃহস্পতিবার দুপুর তিনটে নাগাদ হাসপাতালের জরুরি বিভাগের ওটিতে আগুন আতঙ্ক ছড়ায় বলে খবর। সার্জারি বিভাগে এক রোগীর অপারেশন চলাকালীনই স্টেবিলাইজার থেকে ধোঁয়া বেরতে দেখেন কর্তব্যরত চিকিৎসকরা। ডাক্তার, নার্স-সহ স্বাস্থ্যকর্মীদের মধ্যে ছড়ায় ব্যাপক আতঙ্ক। সাময়িকভাবে থামাতে হয় অস্ত্রোপচার। হাসপাতালকর্মীরাই দ্রুত অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দমকলকে খবর দেওয়ার প্রয়োজন পড়েনি। ঘটনায় কোনও বিপত্তি ঘটেনি। আহত হননি কেউ।  শর্টসার্কিট থেকেই এই আগুন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

আরও পড়ুন- নতুন সুপার নিয়োগ মেদিনীপুর মেডিক্যালে! বিজ্ঞপ্তি জারি স্বাস্থ্যভবনের 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

Related articles

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...

বিশাখাপত্তনমে ইস্পাত প্ল্যান্টে অগ্নিকাণ্ড! গলিত লোহা ছিটকে মৃত ৫ শ্রমিক 

অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলার বিশাখাপত্তনম ইস্পাত কারখানায় (ভিএসপি) অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় স্টিল মেল্ট...

বৈভবের প্রশংসায় পঞ্চমুখ কঙ্গনা 

ভারতীয় ক্রিকেটে দেশজুড়ে উত্তেজনার সৃষ্টি করেছে মাত্র ১৫ বছর বয়সী এক কিশোর, বৈভব সূর্যবংশী। ভারতীয় টি-টোয়েন্টি দলে ডাক...

বিদ্রোহী সাংসদের বৈঠকের মধুরেণ সমাপয়েৎ! শতাব্দীর বাড়ির চা-চক্রে হাজির মুখ্যমন্ত্রী

দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রীর ভূপেন্দ্র যাদবের বাড়িতে বিদ্রোহী সাংসদের বৈঠকের মধুরেণ সমাপয়েৎ চারবারের তৃণমূল (TMC) সাংসদ শতাব্দী রায়ের (Shatabdi...