Wednesday, May 13, 2026

সিসি ফুটেজ দেখে আটক সইফ হামলার সন্দেহভাজন, জিজ্ঞাসাবাদ পরিচারিকাকেও

Date:

Share post:

বলিউড অভিনেতা সইফ আলি খানের (Saif Ali Khan) উপর হামলার ঘটনায় এক সন্দেহভাজনকে আটক করলো বান্দ্রা পুলিশ (Bandra Police)। সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করার পর ওই এলাকার স্টেশন চত্বর থেকে শুক্রবার সকালে তাঁকে আটক করা হয়েছে বলে খবর। পরিচারিকাকেও জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। সূত্রের খবর, ছোটে নবাবের স্বাস্থ্যের উন্নতির আপডেট অনুযায়ী তাঁর বয়ান নেওয়ার ভাবনা চিন্তা করছে পুলিশের।

সন্দেহভাজনের নাম এখনও পর্যন্ত প্রকাশ্যে আনা হয়নি। গত ১৪ জানুয়ারি শাহরুখ খানের (SRK) বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা করা ব্যক্তি এবং এই আটক ব্যক্তি – দুজনেই এক কিনা তা মিলিয়ে দেখা হচ্ছে। অভিনেতার বাড়ির আপৎকালীন সিঁড়িতে লাগানো সিসিটিভি ফুটেজে যে ছবি ধরা পড়েছে তার সঙ্গে এই সন্দেহভাজনের চেহারার সাদৃশ্য পাওয়া গেছে। তিনি একাই কাণ্ড ঘটিয়েছেন, নাকি এর পেছনে অন্য কোনও চক্র রয়েছে তার তদন্ত শুরু হয়েছে।সইফের উপর আক্রমণের কয়েক ঘণ্টা পর বান্দ্রা স্টেশনে দেখা যায় হামলাকারীকে। মুম্বাই পুলিশের ৩৫ টি দল মিলে অভিযুক্তের সন্ধান চালাতে শুরু করে। এই ঘটনার আগে শাহরুখ খানের মন্নতের রেইকি করার ছক কষা হয়েছিল কিনা সেদিকটাও খতিয়ে দেখা হচ্ছে।

 

Related articles

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...