Tuesday, June 16, 2026

প্যানিক অ্যাটাক পার্থ চট্টোপাধ্যায়ের, বুকে ব্যথা নিয়ে ভর্তি জেল হাসপাতালে

Date:

Share post:

কয়েকদিন আগে জামিন পেয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। এবার প্যানিক অ্যাটাক প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। তার বুকে ব্যথা শুরু হয়েছে । বৃহস্পতিবার রাতে তাকে জেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই চিকিৎসা চলছে তার। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ইডির মামলায় বিচার শুরু হয়েছে মঙ্গলবার থেকে। সাক্ষ্যগ্রহণ পর্বে বৃহস্পতিবার আদালতে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

ইডির এই মামলায় ইতিমধ্যে শর্তসাপেক্ষে পার্থর জামিন মঞ্জুর করেছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট জানিয়েছে, ১ ফেব্রুয়ারির মধ্যে পার্থ জামিন পাবেন। তার আগেই চার্জ গঠন শেষ করে গুরুত্বপূর্ণ সাক্ষীদের বয়ান সংগ্রহ করতে বলেছে শীর্ষ আদালত।সেই মতো ইতিমধ্যে চার্জ গঠন হয়ে গিয়েছে নিম্ন আদালতে। মঙ্গলবার থেকে গুরুত্বপূর্ণ সাক্ষীদের বয়ান সংগ্রহ শুরু হয়েছে।
প্রেসিডেন্সি জেল সূত্রে জানা গিয়েছে, তার চিকিৎসার জন্য এসএসকেএম হাসপাতালে  চিঠি দিয়ে মেডিক্য়াল টিম গঠনের কথা বলা হয়েছে। এই হাসপাতালের ডাক্তাররাই তার চিকিৎসা করবেন।

_

Related articles

ভোটপ্রচারে উস্কানির অভিযোগে সিআইডি তলবে হাজিরা অভিষেকের

নির্ধারিত সময়ের মধ্যেই সিআইডি (CID) তলবে ভবানী ভবনে হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিধানসভা নির্বাচনের প্রচারে ডিজে বাজানোর...

আজ স্পিকারের ডাকে বিধানসভায় সর্বদলীয় বৈঠক, চিঠি পাননি শোভনদেব- কুণাল 

বিধানসভার বাদল অধিবেশন শুরুর আগে বুধবার সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছেন স্পিকার রথীন্দ্র বোস। কিন্তু চিঠি পাঠানো হল না...

যোগ দিবসের প্রস্তুতির জের, আজ থেকে বন্ধ সুন্দরবনের পর্যটনকেন্দ্র-জঙ্গল সাফারিও!

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে কলকাতায় আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Natendra Modi)। রেড রোডে সাত...

গ্রেফতার তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা মইদুল

আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেফতার করা হল তৃণমূলের (TMC) শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলামকে (Maidul Islam)। ঘটনা ২০২২ সালের।...