Tuesday, June 2, 2026

নয়াদিল্লি কেন্দ্রে প্রচারে বেরিয়ে আক্রান্ত কেজরিওয়াল, গাড়িতে পড়ল বিশাল পাথর!

Date:

Share post:

দিল্লির নির্বাচন দরজায় কড়া নাড়ছে।শনিবার নয়াদিল্লি কেন্দ্রে প্রচারে বেরিয়ে আক্রান্ত হলেন আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যাচ্ছে কেজরিওযালের গাড়ি ঘিরে ধরে বেশ কয়েকজন বিক্ষোভ দেখাচ্ছেন।সেই পরিস্থিতিতে তার গাড়িতে এসে পড়ে একটি বিশাল পাথর।যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ। আপ কর্মী-সমর্থকদের অনেকেরই দাবি, কেজরিওয়ালের প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী পরবেশ ভার্মার আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলা চালিয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, কালো পতাকা হাতে কিছু লোক কেজরিওয়ালের গাড়ির খুব কাছে পৌঁছে গিয়েছে। নিরাপত্তারক্ষীরা তাদের আটকাতে যায়। এই সময়ই গাড়িতে একটি আধলা ইট এসে পড়ে।

এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় আপ দলের পক্ষ থেকে লেখা হয়েছে, পরাজয়ের ভয়ে, আতঙ্কিত হয়ে অরবিন্দ কেজরিওয়ালের উপর হামলা করার জন্য গুন্ডা নিয়োগ করেছে বিজেপি। বিজেপি প্রার্থী পরবেশ ভার্মা যখন প্রচার করছিলেন, সেই সময় তার গুন্ডারা অরবিন্দ কেজরিওয়ালের উপর ইট-পাথর নিয়ে হামলা চালাল। তিনি যাতে প্রচার করতে না পারেন, তাই তাকে আঘাত করার চেষ্টা করা হলো। দিল্লির মানুষ বিজেপিকে উপযুক্ত জবাব দেবে।যদিও অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধেই বিজেপি কর্মীদের পিষে দেওয়ার পাল্টা অভিযোগ করেছেন পরবেশ ভার্মা। বিজেপি নেতা বলেছেন বিজেপির কর্মীদের পিষে দিয়ে অরবিন্দ কেজরিওয়ালের গাড়ি এগিয়ে গিয়েছে। বিজেপি কর্মীর পা ভেঙে গিয়েছে। এটা অত্যন্ত লজ্জাজনক।

Related articles

ফর্ম জমার আগেই অন্নপূর্ণা যোজনার টাকা! কারা পেলেন সুবিধা? তালিকা নিয়ে কাঠগড়ায় বিজেপি

অন্নপূর্ণা যোজনার সূচনা থেকেই স্বচ্ছতার সওয়াল করে এসেছে নতুন বিজেপি সরকার। ভুয়ো উপভোক্তা ছেঁটে ফেলে প্রকৃত প্রাপকদের হাতে...

এবিভিপির চক্রান্তে মিথ্যা মামলায় ধৃত ছাত্রনেতা! শোকে হৃদরোগে মৃত্যু বাবার

ছেলের গ্রেফতারির ধাক্কা সহ্য করতে পারলেন না বাবা। মিথ্যা মামলায় পুলিশের হাতে ছেলের বন্দি হওয়ার খবর শুনেই হৃদরোগে...

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...

রানি রাসমণি অ্যাভিনিউয়ে কর্মসূচি হলেই সোজা আদালত! ধর্মতলার ধর্নামঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি নেত্রীর

ইচ্ছা করে রানি রাসমণি অ্যাভিনিউতে কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়নি তৃণমূলকে। মঙ্গলবার ওয়াই চ্যানেলে বিজেপির প্রশাসনকে একহাত নিলেন...