Saturday, May 30, 2026

পশ্চিমি ঝঞ্ঝার প্রভাব, জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই

Date:

Share post:

নতুন করে পশ্চিমি ঝঞ্ঝার প্রভাব পড়তে চলেছে রাজ্যে। ফলে আগামী সপ্তাহেও জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই।

বৃষ্টিপাত দার্জিলিংয়ে! হতে পারে তুষারপাতও। আগামী ২৪ জানুয়ারি পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালী হাওয়ার সংঘাতে রাজ্যে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা আছে। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি এবং তুষারপাতের পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিন রাতের তাপমাত্রায় খুব একটা হেরফের হবে না। শীতের আমেজ থাকবে জেলায় জেলায়। তবে জাঁকিয়ে শীত পড়বে না। আপাতত বৃষ্টির সম্ভাবনা কোথাও নেই। সর্বত্রই থাকবে শুকনো আবহাওয়া।

উত্তরবঙ্গে মাঝারি থেকে ঘন কুয়াশা। দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা। দিনভর পরিষ্কার আকাশের পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।‌

 

Related articles

টার্গেট করে পরিকল্পিত আক্রমণ! অভিষেকের ওপর ‘বর্বরোচিত’ হামলায় সরব কুণাল 

প্রকাশ্য দিবালোকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর ‘পরিকল্পিত প্রাণঘাতী’ হামলার অভিযোগে সরব হলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক...

শিক্ষাঙ্গনেই ফিরতে চাই! অন্নপূর্ণা যোজনার কাজে নারাজ বিএলও-রা

অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Vander) প্রকল্পে কাজ করতে নারাজ বসিরহাটের (Basirhat)বহু বিএলও। হোয়াটসঅ্যাপে মেসেজ করে তাঁদের বিডিও অফিসে ডাকা...

জন্ম নিয়ন্ত্রণে পদক্ষেপ নেবে সরকার: মুখ্যমন্ত্রীকে অনুরোধ শমীকের

দেশের উন্নয়নে জনসংখ্যা নিয়ন্ত্রণ যে বড় ভূমিকা নেয়, এবার সেই কথাই নতুন সরকারের স্বাস্থ্য দফতরের অনুষ্ঠানে মনে করিয়ে...

অরূপ রায়কে কালিমালিপ্ত করার চেষ্টা! মিথ্যা অভিযোগ আনতে গিয়ে ব্যাকফুটে গেরুয়া শিবির

ইদ উপলক্ষে রাজ্য সরকারের পাঠানো বিভিন্ন উপহার সামগ্রী এলাকাবাসীদের মধ্যে বিতরণ না হওয়ায় জেলাশাসকের দফতরের গুদামে ফেরত পাঠাচ্ছিলেন...