Sunday, June 7, 2026

বিরক্ত করছিল আট বছরের ছেলে, রাগে খুন করে ফেলল মা!

Date:

Share post:

সাম্প্রতিককালে নৃশংসতার অনেক নজির দেখা গিয়েছে। অনেক সন্তান হারিয়ে মায়েদের হাহুতাশও দেখা গিয়েছে। যে শিশুদের কাছে তাদের মায়েরাই সবথেকে নিরাপদ আশ্রয়, সেই মা-ই শুধুমাত্র বিরক্ত করার ‘অপরাধে’ খুন করে ফেললেন নিজের আট বছরের সন্তানকে। শিউরে ওঠার মতো ঘটনা নরেন্দ্রপুরের (Narendrapur)।

নরেন্দ্রপুরের খেয়াদহের প্রসেনজিৎ মণ্ডল ও তনুজা মণ্ডলের দুই সন্তানের মধ্যে বড় আট বছরের দেবজিৎ। শনিবার সকালে প্রসেনজিৎ ব্যবসার কাজে বেরিয়ে যাওয়ার পরে দেবজিৎ তনুজার সঙ্গে ছিল। গলায় ওড়নার ফাঁস লাগিয়ে তনুজাই দেবজিৎকে খুন করে সোনারপুর থানায় আত্মসমর্পণের (surrender) জন্য যায়। সেখান থেকে তাকে পাঠানো হয় নরেন্দ্রপুর থানায় (Narendrapur police station)।

ইতিমধ্যে দেবজিতের ঠাকুমা বাড়ি এসে নাতির খোঁজ না পেয়ে ছেলেকে ডাকেন। এরপর তাঁরা ঘরে ঢুকে ওড়নার ফাঁস জড়ানো দেবজিতের দেহ পান তারা। তনুজা পুলিশের কাছে জানান, ছেলে বারবার বিরক্ত করছিল। তাই রাগে তার গলায় ফাঁস দেন তিনি নিজেই। প্রসঙ্গত, প্রসেনজিৎ তনুজার আড়াই বছরের ছোট ছেলেও কিছুদিন আগে মারা গিয়েছে। সেক্ষেত্রেও ছিল অস্বাভাবিক মৃত্যু।

পুলিশ শনিবারই দেহের ময়নাতদন্ত (post mortem) করে। তনুজাকে গ্রেফতার করে রবিবার মেডিক্যাল পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেও সংবাদমাধ্যমের সামনে সে নিজের অপরাধ স্বীকার করে।

Related articles

ঋতব্রতকে সমর্থনকারী বীরভূমের ৫ বিধায়কের নিরাপত্তা বৃদ্ধি রাজ্যের!

তৃণমূল কংগ্রেস (TMC) ভোটে হারতেই দলের বিরোধিতা করা বীরভূম জেলার পাঁচ বিধায়কের নিরাপত্তা বাড়াল বিজেপি সরকার (BJP Government)।...

কলকাতার নতুন মেয়র কে হবেন, পুরসভার অচলাবস্থার মাঝেই আজ বৈঠক মমতার

ফিরহাদ হাকিম (Firhad Hakim) কলকাতা পুরসভার মেয়র পর থেকে ইস্তফা দেওয়ার পরই পুরবোর্ড নিয়ে অচল অবস্থা তৈরি হয়েছে।...

বাড়ল গৃহস্থের হেঁশেলের খরচ, ফের মহার্ঘ রান্নার গ্যাস

মধ্যবিত্তের দুশ্চিন্তা বাড়িয়ে দেশজুড়ে ফের ঊর্ধ্বমুখী রান্নার গ্যাসের দাম। রাষ্ট্রায়ত্ত গ্যাস সরবরাহ সংস্থাগুলির তরফে জানানো হয়েছে রবিবার থেকে...

মেরামতির কাজের জন্য আজ বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, বিকল্প পথে যাতায়াতের নির্দেশ

নিয়মমাফিক সংস্কার ও মেরামতির কাজের জন্য রবিবার ভোর ৫টা থেকে বিদ্যাসাগর সেতুতে (দ্বিতীয় হুগলী সেতু) যান চলাচল সম্পূর্ণভাবে...