Friday, June 26, 2026

চার দেওয়ালের মাঝে শপথ নেবেন ট্রাম্প !

Date:

Share post:

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে আগামী সোমবার, ২০ জানুয়ারি ফের শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। তবে ৪০ বছর পর পুনরাবৃত্তি হতে যাচ্ছে শপথ অনুষ্ঠানের পরিবেশ। ট্রাম্প শপথ নেবেন ইনডোরে। সবশেষ ১৯৮৫ সালে রোনাল্ড রিগ্যানের শপথ অনুষ্ঠান হয়েছিল এইভাবে। কারণ হিসেবে বলা হয়েছে মার্কিন আবহাওয়া। আসলে গত কয়েকদিন ধরে তীব্র ঠান্ডা পড়েছে ওয়াশিংটন ডিসিতে। সোমবার প্রবল শীতের পূর্বাভাস রয়েছে দেশের রাজধানীতে। সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছাতে পারে মাইনাস ১১ ডিগ্রি সেলসিয়াসে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে মাইনাস ৫ ডিগ্রি সেলসিয়াস। শুধু তাই নয়, ঘণ্টায় গড়ে ১০ থেকে ২০ মাইল বেগে বাতাস বইতে পারে সেদিন। যদিও ইতিমধ্যেই ট্রাম্প পৌঁছে গিয়েছেন রাজধানীতে।

নিজের ট্রুথ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ট্রাম্প একটি বিবৃতি দিয়েছেন। বলেছেন, শপথ গ্রহণ অনুষ্ঠানে আসা জনতাকে কোনওভাবেই তিনি কষ্ট পেতে দেখতে চান না। কিংবা তারা আহত হোক তাও তিনি কামনা করেন না। শত শত আইনপ্রণেতা থেকে শুরু করে ফার্স্ট রেসপন্ডার্স, পুলিশ, ঘোড়া ও হাজার হাজার সমর্থকদের বাইরে থাকা সত্যিই বিপজ্জনক। তবে এরপরেও যদি কেউ অনুষ্ঠানে আসতে চান, অবশ্যই ভালো গরমের পোশাক পরে আসার অনুরোধ জানিয়েছেন ভাবী মার্কিন প্রেসিডেন্ট। ক্যাপিটল বিল্ডিং চত্বরে শপথ গ্রহণ অনুষ্ঠানের লাইভ সম্প্রচারও করা হবে সোমবার।মার্কিন রীতি অনুযায়ী প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করে থাকেন দেশটির সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। আগামী সোমবারেও ট্রাম্পকে শপথবাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি জন রবার্টস।

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...