Sunday, May 17, 2026

সোমবার থেকে মুখ্যমন্ত্রীর জেলা সফর শুরু, শেষ মুহূর্তের ব্যস্ততা মুর্শিদাবাদে

Date:

Share post:

মুর্শিদাবাদ, মালদহ ও আলিপুরদুয়ার জুড়ে একগুচ্ছ সরকারি কর্মসূচি নিয়ে জেলা সফর শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার (২০ জানুয়ারি) মুর্শিদাবাদে পৌঁছে লালবাগের নবাব বাহাদুর ইনস্টিটিউশনের মাঠে প্রশাসনিক জনসভা করতে চলেছেন মুখ্যমন্ত্রী (CM)। শেষমুহূর্তের প্রস্তুতি চলছে নবাবের শহরে। মুখ্যমন্ত্রীর সভার আগে বহরমপুরে জেলা প্রশাসনের আধিকারিক ও জনপ্রতিনিধিরা নিজেদের মধ্যে বৈঠক সেরে রেখেছেন। মুর্শিদাবাদের সভা সেরে মুখ্যমন্ত্রী যাবেন মালদহে। সেখানেও তাঁর সরকারি কর্মসূচি রয়েছে। এরপর মুখ্যমন্ত্রী যাবেন আলিপুরদুয়ারে। সেখানকার প্যারেড গ্রাউন্ড এবং সুভাষিণী চা-বাগানের মাঠে সরকারি কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। সেখানেও প্রস্তুতি চলছে।

নবান্ন সূত্রে খবর এবারের সফরে তিন জেলায় প্রশাসনিক জনসভা ও পরিষেবা প্রদান করবেন মুখ্যমন্ত্রী (CM)। একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কথা রয়েছে তাঁর। মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুতিও সেরে রেখেছে জেলা নেতৃত্ব। নিরাপত্তা আঁটোসাঁটো করতে তৎপর জেলা ও পুলিশ প্রশাসন। মুর্শিদাবাদ ও মালদহের প্রশাসনিক সভার পর আলিপুরদুয়ারে জোড়া সভা। আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি -এই তিন জেলার প্রশাসনিক পর্যালোচনা সভার কথা আছে। সুভাষিণী চা-বাগানে হবে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান। ২০২৪-এর লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ারে কড়া টক্কর দেওয়ার পর মাদারিহাটে উপনির্বাচনে বিজেপিকে পর্যুদস্ত করেছে তৃণমূল। সেই নিরিখে মুখ্যমন্ত্রীর এই উত্তরের জেলা সফরের বিশেষ রাজনৈতিক গুরুত্বও রয়েছে বলে মনে করা হচ্ছে।

Related articles

রবিবারও জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় (post poll violence) আক্রান্ত তৃণমূল কর্মীরা। কেউ ঘর ছাড়া, কেউ শারীরিক হেনস্থার শিকার। দলের...

বুলডোজার দিয়ে হাওড়ায় ভাঙা হল দেড়শোর বেশি দোকান!

ফের রাজ্যে বুলডোজার অ্যাকশন! এবার হাওড়া স্টেশনে (Howrah Station) রাতে চলল বুলডোজার। নোটিশ আগে দেওয়া হয়েছিল কিন্তু এবার...

রাজধানী এক্সপ্রেসে আগুন! ভস্মীভূত ২টি কোচ

রবিবার সকালে তিরুবনন্তপুরম থেকে হজরত নিজামুদ্দিনগামী রাজধানী এক্সপ্রেসে অগ্নিকাণ্ড (Rajdhani Express fire incident)। এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ...

পার্থতে মুগ্ধ শমীক ! রাজনীতির ভিন্ন মেরু বিলীন শিল্পপ্রেমের সৌহার্দ্যে

একজন শাসকদলের রাজ্য সভাপতি- সাংসদ, অপরজন সদ্য বিরোধী হওয়া দলের লোকসভার সাংসদ। রাজনীতির মঞ্চে যতই ভিন্ন মেরুতে অবস্থান...