Tuesday, June 23, 2026

পরপর দু’দিন! ফের ট্র্যাপ ক্যামেরায় মিলল বান্দোয়ানের জঙ্গলে বাঘের ছবি

Date:

Share post:

পরপর দু’দিন। ফের বান্দোয়ান থানার জঙ্গলে ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ল বাঘের ছবি। শনিবার রাইকা পাহাড়ের একটি ট্র্যাপ ক্যামেরায় তার ছবি পেয়েছিল বন দফতর। রবিবার বাঘের ছবি মিলল যমুনাগোড়া গ্রামের কাছে জঙ্গলে পাতা ট্র্যাপ ক্যামেরায়। তবে এখনও পর্যন্ত বন দফতরের পাতা ফাঁদে সে পা দেয়নি। তবে বনাধিকারিকদের আশা, শিগগিরই খাঁচাবন্দি করা যাবে এই বাঘটিকে।

প্রসঙ্গত, ঝাড়খণ্ড থেকে আসা বাঘটি যে বান্দোয়ানের রাইকা পাহাড় এলাকাতেই আছে, আগেই সে-বিষয়ে নিশ্চিত হয় বন দফতর। মঙ্গলবার থেকে তার পায়ের ছাপ মিলেছিল। কিন্তু অরণ্যে একাধিক ট্র্যাপ ক্যামেরা পাতা হলেও পাওয়া যাচ্ছিল না বাঘের ছবি। শনি ও রবিবার পরপর দু’দিন সেই ছবি পাওয়ার পর বন দফতর নিশ্চিত, এই এলাকাতেই ঘাঁটি গেড়েছে পূর্ণবয়স্ক বাঘটি। মুখ্য বনপাল (দক্ষিণ-পশ্চিম চক্র) এস কুলন্দাইভেল জানিয়েছেন, বাঘের এলাকা চিহ্নিত করে জাল দিয়ে ঘিরে ফেলা হয়েছে। গ্রামবাসীদের আপাতত জঙ্গলে যেতে নিষেধ করা হয়েছে। বাঘটি এবার খাঁচাবন্দি হবেই।

আরও পড়ুন- বিয়ে করলেন অলিম্পিক্সে সোনার পদকজয়ী নীরজ চোপড়া, পাত্রী কে ?

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...